কি চমৎকার নিজেই নিজের নাম রেখেছ
বলতে গেলে সুখে মুখের লোল পড়ে
আহা! জননেত্রী- দেশনেত্রী –পল্লীবন্ধু
মহাসুখে আছ! পাবলিকের যে কল নড়ে
কি চমৎকার গণতন্ত্রের পড়েছ জামা
ঐ জামা কি পেট্রোল বোমার আঁচে গলে
থাকলে সাহস দেখিয়ে দাও পাবলিকেরে
কোন খুনীর জামা পড়েছ ঐ জামার তলে
কি চমৎকার দেশপ্রেমিকের ছাড়ছ বুলি
দেশটার পিছে বাঁশ, হাতে হারিকেন দিয়া
তোমাদের প্রতি প্রবল ঘৃণার থুথু ছুঁড়ে
এদেশের গণতন্ত্রের নাম দিয়েছি “গনোরিয়া”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



