ব্রেকিং নিউজঃ ফেলানির পরিবার ভারতের উচ্চ আদালতে যেতে চাইলে সহায়তা দেয়া হবে- বিজিবি মহাপরিচালক।
জনাব মহাপরিচালক, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। দয়া করে উত্তর দিবেন কি?
১। যদি ফেলানির পরিবার উচ্চ আদালতে যেতে না চায় তাহলে?
২। ফেলানির পরিবারকে চাইতে হবে কেন, আপনি কি চান না?
৩। ফেলানির জায়গায় যদি আপনার কন্যার লাশ কাঁটাতারে ঝুলত, তাহলে আপনি কি করতেন?
৪। আপনার এবং আপনার সরকারের কূটনীতিকদের আদৌ কোন মুরোদ আছে কি?
৫। আর কতভাবে আপনার দেশকে অপমানিত করা হলে একটি জাতীয় সংস্থার প্রধান হিসেবে আপনি নিজেকে লজ্জিত মনে করবেন?
অনেক হইছে। অনেক দেখছি আমরা। অনেক দেখাইছেন। এবার ফেলানিকে নিয়ে নাটক আর গালগল্প বন্ধ করুন। দোহাই লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


