আচ্ছা, আমরা এমন কেন? এত অদ্ভুত বৈপরীত্য আর স্ববিরোধীতা পৃথিবীর আর কোথাও নাই।
যে আমি "ব্যাম্বু ইজ অন" আর "মউকা মউকা" বলে বলে আর অকথ্য ভাষায় তামাম ভারতীয়দের গালি দিয়ে ফেসবুক আর চায়ের কাপে ঝড় তুলেছি, সেই আমারই বোন স্টার জলসার "কিরণমালা" কিংবা "পাখি" ড্রেস না পেয়ে আত্মহত্যা করেছে।
যে আমি নিরাপরাধ ফেলানীর হত্যার বিচার চেয়ে দিন রাত আস্ফালনে ব্যাস্ত, সেই আমারই প্রতিবেশীর মেয়ে টালিগঞ্জের নায়ক দেব এর দৃষ্টি আকর্ষণ করতে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে।
আমার যে বড়ভাই, সারাদিন মঞ্চ কাঁপিয়ে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন, "ভারতীয় পন্য বর্জন কর" প্ল্যাকার্ড নিয়ে রাজপথে সেলফি তুলছেন, তারই ঘরে সন্ধ্যেবেলা স্টার প্লাসের সিরিয়াল দেখা নিয়ে "ব্যাটেল অফ রিমোট কন্ট্রোল" সংঘটিত হচ্ছে।
আমরা কবে মানুষ হব? ইয়া মাবুদ, আমাদের হেদায়াত নসীব কর। আমাদেরকে বুঝতে শেখাও যে আমরা যা চাই, তা আদৌ চাই কিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


