প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী যুক্তরাষ্ট্রে পরলোক গমন করেছেন। দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানের কর্ণধর এমন একজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করতে পারছিনা বলে দুঃখিত।
১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি কর্মকর্তা (মেজর) হয়েও তিনি রংপুরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন এবং রংপুর সেনানিবাসে অবস্থানকালে তিনি হিন্দুদের ঘরবাড়ি লুট করার মতো কাজেও জড়িত ছিলেন।
এই বাঙালি সেনা কর্মকর্তা প্রায় স্বতঃপ্রণোদিত হয়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে যোগ দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান শুধু নয়, সম্মুখ যুদ্ধও করেছেন। পরবর্তীকালে তিনি নিজের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেননি।
I am sorry, because I don't feel sorry for his death. Forgive me.
তথ্যসূত্রঃ সেইসব বাঙালি পাকসেনা/ জাফর ওয়াজেদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


