এই দেশ কসাইয়ের, এই দেশ বর্বরের
এই দেশ ইতরের, এই দেশ শুয়োরের
এদেশের মানুষেরা ফেলানীর লাশ হয়ে ঝুলে আছে কাঁটাতারে
এদেশের মানুষেরা অবিরাম কাতরাচ্ছে গুলিবিদ্ধ মাতৃ জঠরে
এই দেশ হায়েনার, এই দেশ কুকুরের,
এই দেশ অমানুষের, এই দেশ অসভ্যের
এদেশের মানুষেরাতো জিয়াদের সাথে পাইপেই হয়েছে ভূগর্ভস্থ
এদেশের মানুষেরাতো পিনাক ৬ এর সাথে পদ্মায় সলিল সমাধিস্থ
এই দেশ খুনীর, এই দেশ ধর্ষকের
এই দেশ মানুষের মুখোশ পরা পশুদের
এদেশের মলদ্বার দিয়ে প্রবাহিত করা হয়েছে বিষাক্ত বাতাস
নিপীড়িত শিশুর রক্তে সবুজ মানচিত্র বড়বেশী রক্তিম আজ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


