somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অত্যাচারীর আঘাতে নিপীড়িতের আর্তনাদ নয়, সমবেত কণ্ঠে "আমার সোনার বাংলা" শুনতে চাই

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেবেলায় ঈদের দিনটির জন্য যেমন অনেক দিন ধরে অধীর প্রতীক্ষায় থাকতাম, পূজার দিনগুলোর জন্যেও আমার আগ্রহ আর দিনগোনার কমতি ছিলনা। একটি অত্যন্ত রক্ষনশীল ধার্মিক মুসলিম পরিবারে জন্ম নেয়া সত্ত্বেও বাবা মায়ের কাছ থেকে কোনদিন ভুল শিক্ষাটি পাইনি, এদিক দিয়ে আমি কিছুটা ভাগ্যবানই। বাবা মা এবং পরিবারের সবার কাছ থেকে অসাম্প্রদায়িক হবার শিক্ষাই পেয়েছি। একদিকে যেমন নিজের ধর্মের প্রতি অগাধ আস্থার শিক্ষা পেয়েছি অন্যদিকে তেমনি অন্য ধর্ম ও বিশ্বাসকে সমান শ্রদ্ধা করতে শিখেছি।

ঈদের দিনে যেমন পবিত্র-প্রবীর-সুমিত-দীপ-গোবিন্দ-বিপ্লবেরা সারাদিন আমার বাড়িতে পড়ে থাকত, আমার মা খাবার পরিবেশন করতে আর প্লেট পরিস্কার করতে করতে ক্লান্ত হয়ে যেত, ঠিক একইভাবে পূজা পার্বণে আমিও ওদের বাড়িতে গিয়ে কম জ্বালাতাম না। পবিত্র আমার বাড়িতে এসে কোনদিন খাবার চেয়ে খেত না, নিজেই হাঁড়ি থেকে বেড়ে খেত। আমিও তাই।

একবার আমি আর পবিত্র মিলে স্কুলে সরস্বতী পূজার সময় সরস্বতীর হাত থেকে সন্দেশ চুরী করে খেয়ে ফেলেছিলাম। এই নিয়ে বন্ধু মহলে আমরা যে কত বাহাদুরি ফলাতাম, বলে বুঝানো যাবে না।

এরকম একটি দেশের স্বপ্নই আজন্ম দেখে এসেছি। সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল পেশার সকল মতবাদের, সকল বিশ্বাসের, সকল চামড়ার রঙের পারস্পারিক সহাবস্থানের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। যেখানে ধর্ম মানুষকে মানুষ মারতে নয় মানুষকে ভালবাসায় বুকে টানতে বলবে। যেখানে রাজনীতি মানুষকে বোমা ছুড়তে নয়, আকাশের দিকে বজ্রমুষ্টি ছুঁড়ে বলতে শেখাবে "আমি-ই বাংলাদেশ"।

সবুজ বাংলাদেশের বুকে লাল রক্তের ঝর্ণাধারা নয়, ঘরে ঘরে-পাড়ায় পাড়ায়- তল্লাটে তল্লাটে লাল সবুজের পতাকার সমাহার দেখতে চাই।

অত্যাচারীর আঘাতে নিপীড়িতের আর্তনাদ নয়, সমবেত কণ্ঠে "আমার সোনার বাংলা" শুনতে চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×