মুখের মধ্যে থুথু জমিয়ে ইচ্ছে করেই আকাশের দিকে ছুঁড়ে মারি, যাতে সেই থুথু আমারই মাথায় এসে পড়ে
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার আমার সন্তানেরা নিরাপদেই পৃথিবীতে অবতরণ করেছে। তাদের এই অবতরণকে ঝুঁকিমুক্ত করতে ব্যয়বহুল হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে কত উত্তেজনা নিয়েই আমি আপনি নখ কামড়াতে কামড়াতে পায়চারি করেছি। তারপর সেই কাঙ্খিত অতিথি ভূমিষ্ঠ হয়ে যখন প্রথমবার কেঁদে উঠেছে, সাথে সাথে মিষ্টি বিতরণের ধুম পড়ে গেছে। ফেনীর রবীন্দ্র দাসের স্বপ্নগুলো হয়ত আপনার আমার মত রঙ্গিন ছিলনা। কিন্তু কমতি ছিলনা তার উত্তেজনার, কমতি ছিলনা তার বাবা হবার প্রজাপতি স্বপ্নে।
২০-২৫ জন সশস্ত্র যুবক তাদের পাড়ায় হঠাৎ ঢুকে চালাল ব্যাপক ভাংচুর ও লুটপাট। বাধা দেয়ায় তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তুলসি রানী দাসের(১৮) উপর করা হল মধ্যযুগীয় নির্যাতন। প্রচণ্ড রক্তক্ষরণের পর তুলসি দাস পরদিন ভোরে জন্ম দিল একটি মৃত শিশুর। বাবা হবার খুশিতে মিষ্টি বিতরন করা আর হলনা রবীন্দ্রর।
কিন্তু কেন? ওরা হিন্দু বলে? ওদের প্রতিরোধ করবার ক্ষমতা নাই বলে? এই আমার অসাম্প্রদায়িক বাংলাদেশ? এইকি মুক্তিযুদ্ধের চেতনা?
আর লজ্জা লাগেনা। ঘেন্না লাগে। মুখের মধ্যে থুথু জমিয়ে ইচ্ছে করেই আকাশের দিকে ছুঁড়ে মারি, যাতে সেই থুথু আমারই মাথায় এসে পড়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন