somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারনামা ৫

২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক্ষণে আসিয়া চিত্ত খানিক বিক্ষিপ্ত হয়। আমি যতই বলিতেছি ব্লগে বিদ্যমান টেক্সটকে ভিত্তি ধরিয়া ফিকশন লিখিতেছি ক্রিটিকের মন লৈয়া, ততই লোকে তাহাকে "সত্য" ঠাউরায়া চিৎকার, শীৎকার, ম্যাৎকার এবং ধিক্কার দিতেছে! ঔপন্যাসিককে ইতিহাসবেত্তা ঠাউরাইলে ঔপন্যাসিক বিপন্ন হয়, ইতিহাসবেত্তা মুচকি মুচকি হাসে। আমি কর্ণ হৈতে চাহিয়াছি, আর জাতি আমাকে যুধিষ্ঠির বানায়া চাঙে উঠায়া দিল!

সত্যকথনের (?) এই দুর্বহ বোঝা ঘাড় হৈতে নামানোর তরিকা কি?

আরো কিছু নৈতিক প্রপঞ্চ আসিয়া ভিড় জমাইতেছে মনে। আমি কি সুপ্ত হুতাশনকে চেতায়া দিতেছি? মর্গের মাটিতে নরমুন্ডু দিয়া বৌলিং খেলিতেছি? মডারেটরমহাশয়ের দিবানিদ্রায় ব্যাঘাত ঘটাইতেছি? আমি কি ভ্রুণহন্তারক, আরো কিছু নিকের আত্মাহুতির জন্য মঞ্চ প্রস্তুত করিতেছি? আমাকে ধিক্কার দিতেছে যাহারা তাহারা কি জীবিত? নাকি প্রাগৈতিহাসিক অভিশাপ সামহোয়্যার-পিরামিডের গায়ে প্রতিধ্বনি তুলিতেছে? আর আমাকে বাহবা দিতেছে যাহারা তাহারা কি চুপিসারে আমার জন্য কুশপুত্তুলিকার অর্ডার দিয়া আসিয়াছে?

একবার ভাবিলাম, থাক কাজ নাই আর, পলায়া যাই বদরগঞ্জের হাটে। মজমার আড়ালে দাঁড়ায়া রথীমহারথীদের এইসব হাতসাফাই দেখি আর বাচ্চালোগ তালিয়া বাজাই! তাহারা তাহাদের আবহমান মাহাত্ম্য সম্বল করিয়া একে অপরে হোলি খেলিতে থাকুক! তাহাদিগের আত্মা বড় নাজুক, ফুলের টোকা সহে না। তাহারা দর্শক চাহে, দর্শকের তালিয়া চাহে, কিন্তু দর্শকের বাকস্ফূর্তি চাহে না। সেইরকম কিছু ঘটিলেই পামর-অর্থে "পোমো" গালিসহযোগে চাপ দিয়া বসায়া দেয়। নচেৎ সেই নটাভিলাষী দর্শককে ভরতনাট্যম নাচিবার আজ্ঞা দিয়া রামদা হাতে তাল গুণিতে আরম্ভ করে!

কিন্তু যে আগুন আমি জ্বালাইয়া ফেলিয়াছি, কিরূপে নামিব এই ইনফার্নোময় অট্টালিকা হৈতে? কোথা সে জলপাইরঙ হেলিকপ্টার যে আমাকে সারি সারি বেটাক্যাম আড়াল করিয়া এই অগ্নিকুণ্ড হৈতে নিরাপদে উড়ায়া লৈয়া যাইবে?

হায়! কেন যে দান্তে হৈতে আসিলাম এই মুখব্যাদান দন্তবিকাশকেন্দ্রে? মনে পড়িতেছে পুরনো দিনের একখানা সঙ্গীতের কথা:

"চারিদিকে স্টেনগান ব্রেনগান মেশিনগান
আমি কি গাইবো গান!!"
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২১
২৯টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×