আজকের তারিখটা অনেকে খেয়াল করে থাকবেন ২৬+০৩+১৩=৪২, অর্থাৎ আজকের তারিখের সংখ্যাগুলো যোগ করলে যোগফলটা আমাদের ৪২ তম স্বাধীনতা দিবস টা প্রকাশ করে দিচ্ছে...।। বেশ খুশী আর অবাক হয়েছিলাম এটি দেখে...। কিন্তু আমার অবাক হওয়া আরও বাকি ছিল যখন আমি দেখলাম এর পরের বছর ও একই ঘটনা ঘটবে অর্থাৎ,
২০১৪ সালে এটি হবে ২৬+০৩+১৪=৪৩ তম স্বাধীনতা দিবস,
২০১৫ সালে এটি হবে ২৬+০৩+১৫=৪৪ তম স্বাধীনতা দিবস,
২০১৬ সালে এটি হবে ২৬+০৩+১৬=৪৫ তম স্বাধীনতা দিবস
এভাবে চলতে থাকবে ২০৯৯ সাল পর্যন্ত,
২০৯৯ সালে এটি হবে ২৬+০৩+৯৯=১২৮ তম স্বাধীনতা দিবস!!!!!!!
২১০০ সালে এটি হবে ২১০০ সালে এটি হবে ২৬+০৩+১০০=১২৯ তম স্বাধীনতা দিবস.....................। এভাবে চলতেই থাকবে.................................।
যেমন আজ হতে ২৯৯৯ সালে হবে ২৬+০৩+৯৯৯= ১০২৮ তম স্বাধীনতা দিবস
ভাবছি আর অবাক হচ্ছি...।!!!!!!!! ভাবছি আর অবাক হচ্ছি...।!!!!!!!!
কত বড় ভাগ্য নিয়ে আমি এই দেশে জন্মেছি... সাড়া বিশ্ব দেখে যাও...।কিভাবে তোমাদের সবার ক্যালেন্ডারগুলো আজকের দিনে আমাদের স্বাধীনতার জয়গান গেয়ে চলেছে...............।।আর ও অনন্ত কাল সেগুলো আমাদের জয়গান গেয়েই যাবে......
ভাবছি আর অবাক হচ্ছি
সত্যই মা তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হয়েছি
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার—খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার—ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





