আজ পুর্নিমা
গৃহত্যাগী হবার মতোই
জ্যোৎস্না উঠেছে।।
হইতোবা অনুভব করছি
কারো অভাব
ছাদের সিড়িতে
যেখানে বসে
চাদের খুব কাছে চলে যেতাম।।
অথবা সমুদ্রের পাড়ে
ছাদের পাশ দিয়ে পা ঝুলিয়ে বসে থাকা,
সারারাত।।
অথবা লোভ সামলাতে না পেড়ে সমুদ্রের খুব
কাছ থেকে চাঁদ টাকে দেখা।।
সাদা রুপালী মায়াবী আলোয় ভিজে থাকা সমুদ্র
কি মায়ায় না ভিজিয়ে দিত আমাদের।।
আর সবচেয়ে বেশী অনুভব করছি
ক্যাম্পাসের সেই সবুজ মাঠগুলোকে
নচ্ছার সোডিয়াম আলোতে জ্যোৎস্না খুজে ফেরা
খুজে ফিরতে হতো গভীর সবুজে।
সেই সবুজ গুলোকে ইচ্ছা করলেই
সুন্দর বিছানা বানিয়ে নেয়া যেতো।
কখনও কখনও বা সাড়া রাতের জন্য ।
কিন্তু অচল আমি আজ অনুভব ছাড়া আর কিছুই করতে পারি না।
বড্ড অসহায় আমি আজ সময়ের কাছে,
হয়তো বা নিজের কাছেও ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




