somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারিবারিক অসঙ্গতি.....!?

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে একটি পারিবারিক অসঙ্গতি লক্ষ্য করা যায় সেটা হলো বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানেরা ঠিক মত বাবা মায়ের খোজ-খবর নেয় না এবং যথেষ্ট সেবা-যত্ন করে না।মাঝে মাঝে মনে হয় এটা এখন একটা কালচারে পরিনত হয়ে গেছে বৃদ্ধ বাবা মার সেবা করলে মনে হয় মান সম্মান যাবে এমন একটা অবস্থা!

কিছু পরিবারে দেখা যায় কিছু কুলাঙ্গার সন্তানেরা স্ত্রীর কথায় বৃদ্ধ বাবা মায়ের খোজ-খবর নিতেই চায় না বা নেয় না এবং না নেয়ার জন্য বাবা মার কিছু দোষ উল্লেখ করে বা দেখায়!যেটা আমার চোখে সবচেয়ে ঘৃনিত একটা ব্যাপার।

কিছু পরিবারে দেখা যায় পরিবারের কিছু সংখ্যক সদস্যদের উপর বৃদ্ধ বাবা মায়ের দায়ীত্বটা অর্পন করে বাকিরা হাফ ছেড়ে বেঁচে যাওয়ার অভিনয় করে যেটা নাকি আমার কাছে মনে হয় বাবা মাকে করুন অপমান করা হয়।

কিছু পরিবারে দেখা যায় বাবা মায়ের খোজ-খবর বা সেবা-যত্নের বিষয়টা পরিবারের বউদের উপর ছেড়ে দেয়া হয় এটা আমার নিকট মোটেও ভালো মনে হয় না।কারন নিজের বাবা মার সেবা-যত্ন খোজ-খবর নিজে না নিয়ে না করে অন্যকে দিয়ে আদায় করানোর একটা হীন চেষ্টা মনে হয় আমার কাছে।
আর এই ব্যাপারটার কারনে অনেক সময় দেখা যায় অনেক পরিবারের বউদের উপর মানসিক টর্চারের পাশা-পাশি শাররিক টর্চারও করা হয়।এমন মনে হয় যেন পুরুষরা বিয়ে করে নিজের জন্য বউ না কাজের বুয়া নিয়ে এসেছে যেন তার সংসারের সব কাজের পাশা-পাশি তার বাবা-মার দায়ীত্বটাও নিতে হবে সেখানে ভালো বা মন্দের কোন প্রশ্নই তুলতে পাড়বে না।অথচ সে নিজে একবারও বাবার কাছে গিয়ে জানতে চায়না বাবা আজ কি খেয়েছ মা আজ কেমন আছো?

****আমরা নয় মাস দশ দিন বা আরো কম বেশী সময় মায়ের পেটে ছিলাম।আমরা দুনিয়াতে আসার দিন মায়ের কি যে কষ্ট হয়েছিল একমাত্র মা-ই জানেন।আমরা দুনিয়াতে আসার পর থেকে দুই বছর মায়ের দুধ পান করেছি। আমরা অবুঝ ছিলাম বলে যখন তখন বাবা মায়ের কোলে প্রশ্রাব-পায়খানা করে মায়ের কাপড় নষ্ট করেছি। সারারাত কান্নাকাটি করে বাবা মায়ের ঘুম নষ্ট করেছি। মা বাবা আমাদেরকে সারাক্ষন পাহারা দিয়ে রেখেছিলেন। নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন,নিজের স্বাদ-আহল্লাদ মাটি দিয়ে আমাদেরকে পড়া-লেখা করিয়ে মানুষ করেছেন।
তার পর সন্তান বড় হলে "যে সন্তান তার বাবা মাকে শ্রদ্ধা করে না,উপযুক্ত সম্মান করে না এবং যে সন্তানকে কোন কারনে তার বাবা,মা ভয় করে-
>>>>>>>>>>> তার মত কুলাঙ্গার,দুর্ভাগা মানব আখেরাত এবং পৃথিবিতে আর কেউ নেই"

আপনি যত বড় শিক্ষিতই হোন, যত বড়লোক বা যত টাকার মালিক-ই হোন যত প্রতিভা-ধরই হোন, আপনার বাবা মা অশিক্ষিত হলেও বাবা মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত।মনে রাখবেন, বাবা মায়ের সেবা করা জিহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
বাবা মা কে সেবা করার জন্য কারো স্ত্রীর বা কারো স্বামীর বিন্দু মাত্র দায়বদ্ধতা নেই তবে সেবা করলে অনেক সোয়াবের ভাগী হবেন।নিজের বাবা মাকে নিজেই সাধ্য মত সেবা-যত্ন করবেন খোজ-খবর নিবেন,কারন এর দায়বদ্ধতা আপনার নিজের।সামান্যতম অবহেলার কারনেও আপনি অনেক বড় অপরাধীর/পাপীর কাতারে দাঁড়িয়ে যাবেন।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×