সৌমিত্র আর সুপর্ণার প্রেম হয়েছিল
কোন এক পূজোর রাতে
বেশামাল বখাটে ছেলে সৌমিত্র
সুপর্ণা কে বলেছিল-
দেবী, আমি তোমায় পুজো দেব
নেবে তুমি?
তারপর থেকে, সৌমিত্র, সুপর্ণাকেই
পূজো দিত, ভালবাসার আশীর্বাদ নিত।
বড় আহ্লাদী সুপর্না নামের দেবীও
দুহাত বাড়িয়ে এফ্রোদিতি হয়ে যেত
ভালবাসা ও হত, খুব করে
হারিয়ে যাওয়ার মত!
একে একে অনেকগুলো পূজো
অনেকগুলো তন্ত্র-মন্ত্রের পর
দেবী আর দেবতারা
একাকার হয়ে যেত,স্বর্গ সুখ হত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



