উইনি,
তোমাকে মনে রেখেছি আমি এখনো
মনে পড়ে? প্রবল বৃস্টিতে ধানমন্ডিতে হুড তোলা রিক্সায়
নীল রঙের তেরপলের নীচে
বেপরোয়া কত নিষিদ্ধ ভালবাসা করেছি দুজনে!!
মনে আছে সেই বাড়িটার কথা?
৬/২, তাজমহল রোড,সি ব্লক?
যেই মাঠের পাশে রাস্তায়
আমি দাঁড়িয়ে থাকতাম-
রঞ্জনার জন্য অন্য পাড়ার দাদাদের ভয় নিয়ে
তোমার প্রতীক্ষায়!!
উইনি-বড্ড কস্টের এই শহর,বিষন্ন সব
কাল কাচে ঘেরা রেস্টুরেন্টে
স্বাদ নিয়েছি তোমার কত
ভালোবাসার জিঘাংসায়!!
সবসময় আছ তুমি আমার কাছে
আমার কল্পনায় আর বাস্তবতায়
আমার বাস্তবতা আর কল্পনায়!!
রোমান্টিক ফ্যান্টাসি তে
স্বপনে অথবা মৈথুনে!!!
খুব জানতে ইচ্ছে করে
সে কি তোমার ঠোটের তিলে
আঙ্গুল বুলিয়ে, আলতো করে চুমু খায়?
আমার মত!
অথবা, দুস্টুমি করে
হাত মোছে- তোমার ওড়নার আচলে?
উইনি, সময় হয়তো থেমে থাকেনা
সময়ের হাতে হাত ধরে
অন্যের হাত ধরেছ
তাই আমি
সময়ের বিপরীতে যেয়ে
সেই তোমার-ই রয়েছি!!
উৎসর্গ-ব্লগার প্রিয়তমেষু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



