তোমার ভালোবাসা গুলোকে তুমি
হিন্দি সিরিয়ালের এপিসোড হিসেবে ধরে নিয়েছ,
রঙ্গীন কাচের দেয়ালে ঘেরা রেস্টুরেন্ট
তোমাদের ভালোবাসার আশ্রয় হয়,
রোদ-বৃস্টি ছাড়া হুড তোলা রিক্সা হয়
তোমাদের ভালোবাসার ছাঁদ!
নতুন নতুন সাজে তোমার প্রোফাইল
পিকচার গুলো বাড়ায় শত তরুনের হতাশা ,
কবিদের অজান্তেই তুমি হয়ে ওঠো
ডিএসেলারের কবিতা!
তোমার প্রেমে ব্যর্থ যুবকেরা
শতবার বুঝেও অবুঝ হয়!
তোমার ভালোবাসা মানে
তিন বেডরুমের ফ্ল্যাট,
হাইওয়েতে লং ড্রাইভে প্রিমিও এফ গাড়ী!!!
তোমাদের ভালোবাসা হয়
ওষুধ মেশানো অর্কিডে,গ্ল্যাডিওলাসে,
বাজারের পাচ টাকার গোলাপ
সেখানে নিতান্তই মূল্যহীন হয়ে থাকে!
বছরে দুবার দেশের বাইরে ঘুরতে যাওয়া
এই তোমরা কখনো জাহাঙ্গীর নগরে
অতিথি পাখি দেখোনি,
স্বাদ পাওনি টি।এস।সি এর
গরম পানি গোলানো তরলের
-আমরা তাকে চা বলতাম!!!
মিথ্যে কথার ফুলঝুরী ছোটানো
হলমার্ক এর কার্ডে তোমাদের
ভালবাসার কথা গুলো আটকে থাকে,
বইয়ের পাতায় আটকে থাকা
দুটো গোলাপের পাপড়ি
-খুব নোংরা-বইয়ের মাঝে কেউ এসব রাখে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



