দৈনিক খবরের কাগজ আর ভাল লাগেনা
প্রতিদিন সেই পুরনো একঘেয়ে কাসুন্দি!
কোথাকার কোন বৃদ্ধ মন্ত্রী কি বলল
তাতে বুঝি আমার বয়েই গেল!!
একঘেয়ে খেলার পাতাভালো লাগেনা আর ,
কার উরু সুন্দর শারাপোভা না আজারেঙ্কার?
সত্যি করেই, দেখতেও ইচ্ছে করে না আর!!
ঘেন্না লাগে বিশ্ব সংবাদে বুশ পুতিনের লড়াই
ভাললাগে বিক্ষুদ্ধ রাজপথে বিক্ষোভের মিছিলে ভালোবাসার চুম্বন!
মিসর-সিরিয়া-আফগান বর্বরতা সেখানে নিমেষেই হয়রান!
দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু প্রতীক্ষায় যেন ,নেলসনের বাড়ি ফেরা!
সম্পাদকের সম্পাদকীয় আজ যত্তসব গদ্যকার্টুন,
বুদ্ধি বেচা বুদ্ধিজীবিরা মিথ্যাচারের বিকৃত পণ্য!
প্রতিদিনের বিশ্বে সুন্দরের বিচার হয় কে বেশী সুন্দরী?
জুলিয়া গিলার্ড না ইউলেনা তিমাশেঙ্কো!!
আলিয়া ভাটের হাইওয়েতে নগ্ন শরীরের বর্ণনা
আলোড়িত হয় অরুন-বিন্দু-প্রভার বিনোদনে!
শেয়ার বাজারের পাতা খুলতে আজ ভয় হয়!
নতুন করে কেউ বুঝি গলায় দড়ি নিল আজ!
বাড়ন্ত জিডিপি মুখে হাসি ফোটায়নি কৃষকের
মৃত্যুর বুঝি মরণ হল, এই সাঝঁ!
আবুল হোসেনরা উদ্বোধন করে কতশত পদ্মা সেতু,
বিলবোর্ডে ভেসে যায় উন্নয়নের বিজ্ঞাপনের কবুতরে
দৈনিক পত্রিকা সে ছবি ছেপে দেয়, পূণ;পূণঃবিজ্ঞপ্তি!
অপ্রিয় প্রেমিকার মত নাছোড়বান্দা মোবাইলের প্যাকেজ,
কামড়ে ধরা জমাট বাধা পোশাকে আকর্ষণীয়ারা হয় বিজ্ঞাপনে
ধর্ষনের খবরের উপস্থাপন যোগায় কামের!!!
১০ টাকা দাম দিয়ে কিনি, হয়ত অভ্যাসে,
চায়ের টেবিলে চোখ বুলাতে বুলাতে, প্রয়োজনে
অথবা পার্কের নগ্ন সিড়িতে ভালোবাসার আচ্ছাদনে!!!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




