অতঃপর, এই যে বিস্মৃত প্রেমিক, আপনি কুকুরের বাচ্চা
কারণ, আপনি বিরহ কাতর, এখনো ভালবাসছেন তাকে!
আপনি তখন বাচ্চা কুকুর ছিলেন, লেজ নাড়িয়ে ঘুরতেন
জিভ দিয়ে গাল চাটতেন, বলতেন ঘেউ-ঘেউ! আই লাভ ইউ!
এক্ষণ আপনি আর বাচ্চা কুকুর নন, আপনি কুকুরের বাচ্চা
অবাঞ্ছিত, নিগৃহীত, নিপীড়িত আপনি, হোক না দিল সাচ্চা!!
ফোন অফ-সিম বদল-ফেসবুকে ব্লক, রিলেশনে হয়েছে ব্রেকাপ
এক্ষণ আপনি আর আদরের জানু নন, এ ভালোবাসার প্যাকাপ!!
তখন আপনি আচড়-কামড়ের জবাব দিয়েছে আচড়ে-কামড়ে
এই পাপ্পি, ছাড়ো, ব্যথা পাচ্ছি, লাগছে! ইগনোর করেছেন সাদরে!
আপনি তখন বাচ্চা কুকুর ছিলেন, লেজ নাড়িয়ে ঘুরতেন
জিভ দিয়ে গাল চাটতেন, বলতেন ঘেউ-ঘেউ! আই লাভ ইউ!
এই এখন আপনি বিস্মৃত, পুরনো প্রেমিক, বিশিষ্ট কুকুরের বাচ্চা
ব্রেকাপের পরও ভালোবেসে যাচ্ছেন? বহুত আচ্ছা! বহুত আচ্ছা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


