প্রিয় ত্রিশ লাখ শহীদের মা,
তুমি ধর্ষিত হচ্ছ প্রতিনিয়ত বংগবন্ধু এভিনিউতে
তুমি লাঞ্ছিত হচ্ছ নয়া পল্টনের কার্যালয়ে
তোমার সন্তান সব শহীদ মা,
বেঁচে থাকা সন্তানেরা কেউ মরে গেছে, কেউ তোমাকে বিক্রি করছে!
প্রিয় ত্রিশ লাখ শহীদের মা,
পলেস্তারা খসে পড়েছে তোমার শরীরের, ওরা কেড়ে নিয়েছে সব
ওরা পাক বাহিনীর চেয়ে ধূর্ত, ঘৃনিত একদল রাজনৈতিক!
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ
এদেশের রাজনৈতিকদের সকল কর্মকান্ড অনৈতিক!
তবু, এরাই দেশ চালাবে!!
প্রিয় ত্রিশ লাখ শহীদের মা,
এখন তুমি বীরাঙ্গনা, এখন আর তোমার স্থান নেই এখানে!
তুমি তাদের বেঁচে থাকার হাতিয়ার, ব্যবসার পণ্য
তুমি তাদের অর্থ সঙ্গস্থান, নও ভালোবাসার জন্য!
তোমার সন্তানেরা সবাই শহীদ হয়ে গেছে যুদ্ধে!!!
বেঁচে থাকা সন্তানেরা জারজ- তারা তোমাকে ভাড়া দিচ্ছে প্রতিনিয়ত!
প্রিয় ত্রিশ লাখ শহীদের মা,
এখানে আজ গণতন্ত্র পুলিশের, ক্ষমতাতন্ত্র আজ স্বৈরাচারীদের
তারা স্বামীতন্ত্রের জ্ঞান দেয়, পিতৃতন্ত্রের আহবান দেয়
তারা এখন আর আজাদী নয়, তারা এখন আধুনিক ব্যবসায়ী!
তোমার সূর্য সন্তানেরা বিদায় নিয়েছে বাহান্ন আর একাত্তরে
বেঁচে থাকা সন্তানেরা প্রতিনিয়ত ঘৃণিত- আমদানীকৃত!!!
তোমার সন্তানেরা সবাই শহীদ হয়ে গেছে যুদ্ধে!!!
বেঁচে থাকা সন্তানেরা জারজ- তারা তোমাকে ভাড়া দিচ্ছে প্রতিনিয়ত!
এদের কে তুমি ক্ষমা কর না, মা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


