কিছু কিছু মধ্যরাত আসে,
মধ্যরাত তুমি হয়ে বুকে বসে থাকে!
অগোছাল হৃদয় যখন পায়নি, অগোছাল বিছানা কোন ছাড়!
তোমার জন্য নিকোটিন নয়, নিকোটিন ছাড়ার কারণ তুমি হতে পারতে!
সুন্দরীতমা, আয়না নয়, এই আমার চোখ দেখ!
কতটা বিশুদ্ধ প্রতিমা তুমি!
-এই নেশাতুর রক্তাক্ত চোখে!!
ছায়াহীন হৃদয় নিয়ে এতটা একা!
পাজঁরের হাড়গুলো শুকিয়ে কাঠ!
যেমন ধরে নাও মরুভূমির বালুকণার,
জলহীন বেঁচে থাকা!
কিছু কিছু মধ্যরাত শেষ হয়ে যায়,
অথচ তোমার ভোর হয় না!
অথচ তোমারে আকশে সূর্য ওঠে না
তোমার তৃপ্ত হৃদয় অগোছাল হয়না!!
এভাবে, হাজার হাজার মধ্যরাত তুমি হয়ে বসে থকবে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


