somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুমতি চাই, দেবে?

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানো, দিনের পর দিন ভাবছি, অথচ তোমাকে বলা হয়ে ওঠেনি,
আমি ওদের মত সংবাদ সম্মেলন করতে জানিনা, ইচ্ছেও হয়নি।
ভিআইপি দের মত প্রেস রিলিজ দিতে পারিনি, সাধ্যে কুলায়নি!
ফেসবুকে হয়ত একটা স্ট্যাটাস দেয়া যেত সবার মত, কিন্তু মন টানেনি!!
জানো, এই আমি দিনের পর দিন ভুগছি, নীরবে রক্ত ঝরাচ্ছি, অথচ বলা হয়নি!!

তোমার দেয়া উপহার এই অভিশপ্ত জীবন কে আমি এখন বেশ গুছিয়ে নিয়েছি,
চব্বিশ ঘন্টায় এ্যাশ ট্র পরিষ্কার করি চারবার, সেই তোমার উপহারের এ্যাশ ট্রে!
রিচার্জ করা হয়না বহুদিন, এখনো কি বিশ টাকার লোডে একটাকা জরিমানা লাগে?
রুট বিয়ারের স্বাদ নিই না কতদিন! কি লাভ বল?এএনডাব্লিউ ধানমন্ডিতে এসেছে, জানো?
শঙ্কিত মাকে বলি, দেখ তোমার ছেলে বেশ আছে!! তোমার জন্য মিথ্যা বলা শিখেছি, দেখেছ?

মানিব্যাগে ভোটার আইডির নীচে লুকিয়ে রাখা তোমার ছবি পুড়িয়ে ফেলেছি সেদিন
সে কী আনন্দ, হয়ত তোমাকে হত্যার মিথ্যে, স্খলিত আনন্দ! কিন্তু সে কী আনন্দ!!
তোমার পছন্দের টি শার্ট পড়া ছেড়ে দিয়েছি, ফুলহাতা শার্টে বেশ মানিয়ে যাচ্ছে এখন।
এরিক ক্ল্যাপটন-জন ডেনভার ভুলে গিয়েছি, পিঙ্ক ফ্লয়েড-জেমসে মজে আছি বেশ!
আচ্ছা, বলতে পার, সিনেপ্লেক্স এ মুভি টিকেটের দাম বেড়েছে কিনা? আর যাওয়া হয়নি!

বাসকিন রবিন্স দেখলে এড়িয়ে যাই, আইস্ক্রীম দেখলে অসহায় লাগে, একা কি করে খাই?
কোল্ড কফি এখনো খাও তুমি? আমি আগের মতই, টং দোকানে দুধ চা খাই, তোমাকে ছাড়া!
সিডনী শেলডন-ড্যান ব্রাউনেরা এখন আমার কাছে মৃত, আমি ফিরে গেছি সেবা প্রকাশনীতে।
আমি বুদঁ হয়ে যাই, বইতে, ফেসবুকে, সিগারেটে, হুইস্কিতে, একা শহরের দৈনন্দিন জীবনে
আমি আর চাই না তোমার হ্যালুসিনেশন,আর নাহয় আমি আমাকে হত্যা করতে চাই,
অনুমতি দেবে প্লীজ?
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×