তুমি দেখে নিও-
আমি ঠিক ঠিক বলে যাব,
অবেলায়, কথা না বলা কাপুরুষ মত করে!
আমি ঠিক, বলে যাব!
অথবা,
আমি রয়ে যাব, চীরবিদায়ের সাইনবোর্ডে!
আমি রয়ে যাব, তোমার গ্রামার বই অক্সফোর্ডে!
আমি রয়ে যাব, অবহেলায় রাখা-চাবি-ঐ ড্যাশবোর্ডে!
আমি রয়ে যাব, অভ্রতে হারানো সুর তোলা এই কী-বোর্ডে!
তুমি দেখে নিও-
আমি ঠিক ঠিক বলে যাব,
অবেলায়, কথা না বলা কাপুরুষ মত করে!
আমি ঠিক, বলে যাব!
পোর্সেলীনের নীল ভাঁজে আমি ঠিক রয়ে যাব,
প্লাস্টিকের রাধা-চূড়া হয়ে আমি রয়ে যাব,
আমি রয়ে যাব ওই দেয়ালে টানানো
মানচিত্রের আকাঁ-বাকাঁ রেখা হয়ে
এই শহুরের তারের জঞ্জালে!
আমি ঠিক রয়ে যাব!
তুমি দেখে নিও-
আমি ঠিক ঠিক বলে যাব,
অবেলায়, কথা না বলা কাপুরুষ মত করে!
আমি ঠিক, বলে যাব!
আমি রয়ে যাব, তুলে রাখা ওই ক্যাসেট প্লেয়ারে,
আমি রয়ে যাব, শতশত গ্যাসলাইট ফ্লেয়ারে,
আমি রয়ে যাব, দ্বার থেকে-বন্ধ ওই দুয়ারে!
মাথা নীচুঁ, পচিঁশ বছরের আমার শহরে!
তুমি দেখে নিও-
আমি ঠিক ঠিক বলে যাব,
অবেলায়, কথা না বলা কাপুরুষ মত করে!
আমি ঠিক, বলে যাব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


