জানো, ওরা সবাই তোমাকে নিয়ে কবিতা লিখতে চায়!
আফসোস!! ওদের সব কবিতা চার লাইনে শেষ হয়ে যায়!
অথচ এই যে আমি,
কবিতার নামে কত অখাদ্য-কুখাদ্য লিখে চলেছি তোমাকে ঘিরে!
কত শত রূপকে স্মরনে স্বপ্নে বরণ করে নিয়েছি তোমায়!
কত শহস্র সাদর সম্ভাষনে, বিনা মাইকে চিৎকার করেছি, বলেছি-
তোমাকে ভালোবাসি কবিতা -তুমি আমার!
রোদ-বৃষ্টি-ঝড়ে, হুড তোলা রিক্সায়, বেইলী রোডের ঘুপচিতে
একরাশ আনন্দ-বেদনার কাব্য কাধেঁ, খুজেঁছি বয়সের উঠতিতে!
ভরাট হয়ে যাওয়া এশ ট্রের ছাই উড়িয়ে দেখেছি, বেনসনের প্যাকেট হাতড়েছি
ধোয়াঁর হ্যালুসিনেশনের অসংলগ্নতায় -আমি শুধু তোমাকেই খুজেঁ চলেছি!
তোমাকে বড্ড ভালোবাসি কবিতা -তুমি যে আমার!
মাকড়শার জাল বেছানো পুরনো স্মৃতির দরজায় টোকা দিয়েছি,
বহু বছরের ফ্রীজে জমে থাকা রক্ত ওভেনে গরমকরেছি,
অন্ধকার পথে হেঁটেছি, ভরা পূর্ণীমায়, চাঁদের আলোয়-জোছনায়!
কোথাও তুমি নেই, আদৌ ছিলে কি? তাই এখন থাকার প্রশ্ন যে বাহুল্যতা!
তবুও তোমায় ভালোবাসি কবিতা, -তুমি আমার
শুধুই আমার!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



