somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানড্যান্স
আসসালামু আলাইকুমnআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

ভিন্নভাষী তিনটি অসাধারন সিনেমা!!!লিঙ্ক সহ! :)

০৬ ই জুন, ২০১৪ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম মুভি ইরানীঃ

রহস্য পছন্দ করেন আপনি? এক্সাইটমেন্ট পছন্দ করেন? ইরানী সিনেমায় সাধারনত এরকমটা দেখা যায় না। বন্ধু কলিগ স্ত্রী বাচ্চা সহ পুরোপরিবার উইকেন্ড কাটাতে সমুদ্রপাড়ে যায়। তাদের সাথে যায় এক পরিবারের শিশুর গৃহ শিক্ষিকা, তার আচরন কিছুটা রহস্যময়।

হঠাত একদিন উধাও হয়ে যায় সে, সমুদ্রে তন্ন করে খোজাঁ হয় লাশ, এদিকে তার ফোনের লাস্ট ডায়ালড কলে পাওয়া যায় তার ফিয়ান্সের নাম্বার, আবার এলির সাথে বিয়ে দেয়ার জন্য একরকম জোর করেই সেপিদাহ পরিবার নিয়ে আসেন এলিকে, উদ্দেশ্য বন্ধুবর আহমেদের সাথে বিয়ে দেবেন এলিকে, কোন কূল কিনারা পাওয়া যায় না এলির? কোথায় গেল এলি? তার মা মিথ্যে বলছেন কেন? তার ফিয়ান্সে কে ভাই ডাকছে কেন এলি?

এই রহস্যের সমাধানে আপনাকে দেখতে হবে Asghar Farhadi এর সিনেমা About Elly aka Darbareye Elly (2009).

IMDB rating 8.2
আমার চোখ বন্ধ করে ৯
ঝুলিতে আছে ১৩টি পুরষ্কার আর নয়টি নমিনেশন!


টরেন্ট লিঙ্কঃ
Click This Link


দ্বিতীয় সিনেমা,রাশিয়ান

সিনেমাটি গোল্ডেন গ্লোবের জন্য নমিনেটেড হয়েছিল, ২৮ টি পুরষ্কার এবং আরো ১৩টি নমিনেশন আছে এর হিসেবের খাতায়। সিনেমাটির কাহিনী সহজ বাংলায় বলতে গেলে ''ক্যামন জানি''। ১২বছর পর ফটোগ্রাফ থেকে ফেরত আসা বাবা দুই সন্তান কে নিয়ে লং ড্রাইভে বের হয়, উদ্দেশ্য তাদের কিছুটা সময় দেয়া, বুঝতে পারা, কোন স্পয়লার দিতে চাইনা, মুভিতে কোন ইরোটিক সিন নেই, প্রেম নেই, তবু এর IMDB রেটিং ৮.১ আর আমার ৯। এই মুভি আপনাকে কিছু সময় ভাবাবে, কিছু জিনিস হয়তোবা স্পর্শ করে যাবে, জীবনবোধ কে হাল্কা ঝাকুঁনিও দিতে পারে! মুভির নাম Vozvrashchenie aka The Return. 2003 সালের মুভি। আমি বলব না আপনি এই মুভি দেখলে খুব তেমন কিছু পাবেন আবার আমি বলব না যে পাবেন না, দেখা না দেখা পুরোটাই আপনার ইচ্ছে!

নাজমুল হাসান মজুমদার নামক ফেবু ফ্রেন্ড বলেছিলেন কমেন্টে, রাশিয়ান পরিচালক আন্দ্রেই জিভাগিন্সটেভ এর রাশিয়ান চলচ্চিত্র " দ্য রিটার্ন " মুক্তি পায় ২০০৩ সালে । চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয় ২০০২ সালের ২৫ জুন । মিস্টেরি ও থ্রিলারধর্মী এ চলচ্চিত্রের কেন্দ্রীয় "আন্দ্রে" চরিত্রে অভিনয় করেন Vladimir Garin । এবং সবচেয়ে অবাক ব্যাপার আন্দ্রে চরিত্রে অভিনয় করা এ বালক ২০০৩ সালের ২৫ জুন রহস্যজনকভাবে পানিতে ডুবে মারা যায় ছবির প্রথম প্রদর্শনের আগেই । আইএমডিবিতে স্কোর ৮.১ এ চলচ্চিত্রের ।

টরেন্ট লিঙ্কঃ
Click This Link


তৃতীয় সিনেমা, সাউথ কোরিয়ানঃ
সিনেমাটি বরাবর এক রহস্য উপন্যাস। অসম্ভব চমৎকার এর গাঁথুনি, যারা ডিকেটিভ টাইপ মুভি পছন্দ করেন তাদের জন্য অবশ্যপাঠ্য!! :)

১৫ বছর আগে এক মা তার সন্তান ফেরত পাওয়ার সমস্ত আকুলতা নিয়ে কিডন্যাপারের চাহিদা পূরণ করে ফেরত পায় মেয়ের লাশ। ১৫ বছর পর কোরিয়ান নিয়ম অনুযায়ী কেস বাতিল হয়ে যায়/ ডিকেক্টিভরা তার বাড়িতে এসে জানান, কেসটি অমীমাঙ্গসীত ভাবেই রয়ে যাবে, তাদের আর এ ব্যাপারে কিছু করার নেই!

একথায় মা পাগলপ্রায় হয়ে নিজেই নেমে পড়েন খুনির খোজেঁ, ঠিক তার পর দিন ই হুবহু আরেকটি ঘটনা ঘটে, কিডন্যাপড হয় আরেকটি মেয়ে, কিডন্যাপারের স্টাইল হুবহু সেই পুরনো কিডন্যাপারের মত। গোয়েন্দারা উঠে পড়ে লাগেন সমাধানে, কিন্তু প্রতিটিবার তাদের বিভিন্ন ভাবে বোকা বানিয়ে ছেড়ে দেয় কিডন্যাপার!

সিনেমার শেষ দৃশ্যে ভয়াবহ রকম এক টুইষ্ট আছে! সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কিরকম হয়, হোক সে মৃত সন্তান আপনি উপলব্ধি করতে পারবেন।


আইএমডিবি রেটিং 7.4 আর আমার রেটিং ৯।
সিনেমার নামঃ Mong-ta-joo aka Montage (2013)

টরেন্ট লিঙ্কঃ
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৪ রাত ১:৫৭
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×