এই ছেলে, এদিকে আসো
ধর তো স্যান্ডেলের ব্যাগটা, বাহ, তুমি তো আগের চেয়ে আরো শুকিয়েছ!!
-হ্যা, তুমি পূর্ণ যুবতী হয়েছ!সুন্দরীও হয়েছ বেশ!!
--চুল আচরাওনি কেন? এত বছর পর দেখা, একটু ভদ্রস্থ হয়ে আসবে না?
-অভ্যাস নেই, আসলে আমার চিরুনী নেই!
--এ ক্যামন কথা? শার্টের উপরের বোতাম খোলা কেন? তুমি কি মাস্তান?
ইশশ...আবার কনুই পর্যন্ত ফোল্ড করা!
-নাহ, আসলে আমি এরকম ই, চলো ভেতরে যাই।
--আমি কিন্তু বেশীক্ষন বসতে পারব না, আমার অনেক কাজ, আরে! কি ব্যাপ্পার ব্যাগ আমার দিকে এগিয়ে ধরে আছ কেন? সামান্য স্যান্ডেলের ব্যাগ ধরে রাখতে কষ্ট হচ্ছে?
-না মানে, মেয়ে দের ব্যাগ...
--ধরতে দিয়েছি, ধরে রাখো...চল ভেতরে!
তোমার বাসা কই? কল্যাপুরেই?
-হ্যা, তোমার?
--নন্দী পাড়া
-এটা কোথায়?
--এইতো, এখান থেকে শ' দেড়েক টাকা রিক্সা ভাড়া।
-আমি কি আজ দিয়ে আসতে পারি, তোমাকে?
--রিক্সায় আজে বাজে কিছু করবে নাতো? সেফ করার অজুহাতে?
-নাহ, অভ্যেস নেই!
--চলো তাহলে, অনেক রাত হয়েছে, আজ আর নাইবা বসি, এই মামা যাবেন, বাসাবো, নন্দী পাড়া?
-আমি বাসাবো চিনিনা, নন্দী পাড়াতো দূরের কথা। আমি বাসায় যাব কি করে?
--ঠিক আছে, যেওনা!!
-নাহ, সিএনজি করে যাব হয়ত!
--সরে বস, গায়ে গা লাগাচ্ছ কেন?
-কই? ওহ স্যরি, রাস্তার ঝাকুঁনিতে...
--ইশশ, আবার বলে অভ্যাস নেই! ডানে চেপে যাও আরো!
কয়জনের সাথে এরকম ঘুরেছ রিক্সায়?
-অভ্যাস নেই, তুমি দ্বিতীয় জন!
আগের জন গাড়ী প্রেফার করত!
--শোন, আমার সাথে ঘুরতে চাইলে রিক্সায় ঘুরতে হবে, আমার গাড়ী নেই।
-যদি তোমাকে নিয়ে সারা দুনিয়া ঘুরতে চাই, তখন?
--কেন? তুমি রিক্সা চালাবে, আমি পায়ের ওপর পা তুলে দিয়ে সিটে আরাম করে বসব, পারবে না?
-এটা সম্ভব?
--ওকে, তাহলে স্বপ্ন দেখো না, তোমাকে আমি কিছু বলিনি, তুমিই চেয়েছিলে!
-আমি রিক্সাওয়ালা হব, তুমি প্যাসেঞ্জার হবে, গ্রীস থেকে দক্ষিন মেরু পর্যন্ত!
--ওরে ঢং!!!!
-
------------
---
--
গল্প শেষ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



