তোমার চলে যাওয়ার সময় বুঝি হয়ে এল!
তুমি হয়ে আসা অকস্মাৎ ঘূর্ণিঝড়ের ছিল না
কোন বিশেষ বুলেটিন, ছিল না পূর্বাভাস!
অকস্মাৎ মেঘ ডাকা গুরুগম্ভীর আকাশ
তারপর বিরতিহীন অঝোর ধারার বর্ষন!
কোন বিশেষ দূর্যোগ প্রস্তুতি নেয়নি এই নাবিক
মনের বন্দরে তাই নোঙ্গর তুলেছিল জাহাজ
ভালোবাসার তীব্র বাতাসে ভেসে যাওয়া পালে
পূর্ণ উদ্যমে, অজানা সমুদ্রে হারিয়ে যাবে সে!
অথচ, তোমার যাবার বুঝি সময় হয়ে এল!
অন্য আবেগের নৌকোগুলো বাধা ছিল বন্দরে
মনের উপকূল ছিল বড্ড শান্ত! নিস্তরংগ!
আর ফোঁটা ফোঁটা ইলশে গুড়ির বৃষ্টির মত
আমরা ভিজেছিলাম, আর ঠিক তখন ই
তোমার চলে যাওয়ার সময় বুঝি হয়ে এল!
ঘূর্ণি বাতাসে সরে যাওয়া দূরের মেঘের মত
সরে যেতে চাইছ, হয়ত অন্য আকাশের সীমানায়!
সেখানে হয়ত অঝোর ধারায় বর্ষণ হবে-ভালোবাসার!
এখানে পুরনো নাবিক আমি উত্তপ্ত দুপুরে গল্প শোনাব,
সেই ঘূর্ণিঝড়ের ধ্বংসের কথা, ক্ষমতার কথা!
অথবা? কেমন ছিল সেই ঝড়, মিথ্যে প্রতিশ্রুতির!
মিথ্যে ভালোবাসার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


