ময়না –তদন্ত শেষে ওরা আবিষ্কার করে
আমার হৃদপিন্ড বরাবর ঢুকে বেরিয়ে গিয়েছে বুলেট!
ঠিক যেখানে আমি তোমাকে লুকিয়ে রেখেছিলাম!
ওরা কেউ কেউ দাবী করে আমি তাদের!!
অন্যরা সংবাদ সম্মেলনে, আমার সাদাকালোর পোস্টার নিয়ে
স্বগর্বে মিছে চিৎকার করে, আমি অন্যদের ই ছিলাম!
অথচ, কেউ জানলই না, আমি শুধু তোমার ছিলাম!
শুধু তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম, কথা দিয়েছিলে
হৃদ মাঝে ঐ কাপুরুষদের বুলেট নয়, তুমি থাকবে!
আমি বুঝিনি, ওরা এত হিংস্র, লোভী কিংবা অপ্রেমিক!
সে ছিল শাহবাগে, একজন সদ্য ব্যপ্টিস্ট কবি হয়ে, ফুলের অপেক্ষায়
সে বরণ করতে চেয়েছিল তোমার সম্মতি, টকটকে গোলাপ দিয়ে!
অতঃপর, সদ্য ব্যপ্টিস্ট কবি গোলাপ হাতে বুকে বুলেট নিয়ে
রাজপথে তোমাকে শেষ মুহুর্তে কল্পনায়, টকটকে লাল ভেজা গোলাপে
রাজনৈতিক লাশ হয়ে রইল...
অথচ, তার তোমার হওয়ার কথা ছিল!
তার গোলাপ গুলো বুলেট রক্তে রাঙ্গিয়ে দিয়েছিল...
সে ছিল তোমার স্বৈরাচারী প্রেমিক অথচ!
এখন সে শুধুই মৃতদেহ, একটি রাজনীতিক লাশ!
উতসর্গ-কবি শোয়েব মাহমুদ
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




