প্রিয় ইয়াহু মেসেঞ্জার!
ক্যামন আছ তুমি? ওখানে কি এখন আরো নতুন ওলোরারা আসে?
রেসিডেন্সিয়ালের ছেলেরা ডেস্কের তলে ডুবে যায় কি মিগে?
রসনার সে কী লজ্জা! নাম জিজেস করলেই ম্যাপল লীফের মেয়েটি ,
প্লীজ, ঈটস রাসনা!
ঘোলাটে ওয়েব ক্যামে কি কিশোরী থেকে বাড়ন্ত তরুনী সুদূর হংকং এ বসে
আফরিন এখনো লোভ দেখায় ছেলেটাকে?
হলিক্রসের উইনি পাসোয়ার্ড দেয় কি সেই দুষ্ট ছেলের নামে?
ভিকি তাসমি কি মজা করে বলে, চেনেন আমাকে?
আমি তারেক জিয়ার শালী,
আধি ঘার ওয়ালী!
নদী কি এখনো তোমার ছবি আকে, অদ্ভুত ফন্টের ইমো দিয়ে?
প্রিয় ইয়াহু, প্রিয় মিগ
খুব মিসাই তোমাদের কে! ঐ বয়স টা কে! ঐ তরুণ আমিটা কে!

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



