somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ, সান ড্যান্স চয়েজ!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু একটা লিখতে ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের নিয়ে পৃথিবী বেড়িয়ে আসি। শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি, সবার সব ধরণের মুভি ভাল লাগে না। বাট আমি যে মুভি গুলোর সম্পর্কে বলতে যাচ্ছি, সৃষ্টির মানদন্ড কিংবা দর্শকপ্রিয়তা কিংবা রেটিং এ এই মুভি গুলো অনেক অনেক প্রশংসা পেয়েছে। কিছু মুভিতে ভালগার সীন আছে, ন্যুডিটি আছে, বাট এগুলোর কোনটাই পর্ণ ক্যাটাগরির সিনেমা নয়, এবং ক্রিটিকদের প্রচন্ড প্রশংসা পাওয়া। কথা না বাড়ায়ে চলুন কাজে নেমে পড়ি।
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ ভাল লাগলে ভাল, না লাগলে আরো ভাল।
প্রথম মুভিঃ
ব্রাজিলের মুভি। নাসিমেন্তের মুভি! সুন্দর গল্প, সাবলীল প্রেজেন্টেশন। ঘটনাটা এরকম কিছুটা, সিলভিয়া আর বার্নার্ডোর একমাত্র কণ্যা স্কুল থেকে আর বাড়ি আসে না, ভরাক্রান্ত মনে সিলভিয়া পুলিশের কাছে যেয়ে সাহায্য চায়। পুলিশ মায়ের কান্না উপেক্ষা করতে পারে না। কেচোঁ খুড়তে খুঁড়তে ধীরে ধীরে ডাইনোসর বেরিয়ে আসে! পুলিশি জেরার মুখে বার্নার্ডো স্বীকার করে সে এক অল্প বয়সী মেয়ের সাথে পরকীয়াতে আসক্ত যা ঘুনাক্ষরেও তার ওয়াইফ সিলভিয়া কে টের পেতে দেয় নি! এদিকে সেই মেয়েও তার কাছে প্রতারিত! বাস ইন্সপেক্টরের জবে থাকা বার্নার্ডোর সাথে রোজার পরিচয় বাসেই, বার্নার্ডো ভুলেও তাকে টের পেতে দেয়নি তার বাচ্চা আছে, ওয়াইফ আছে। থানায় আনা হয় রোজাকে, জেরার মুখে সে অন্য এক অদ্ভুত গল্প শোনায় পুলিশ ইন্সপেক্টরকে! ভালোবাসার প্রতারনায় প্রতারিত হয়ে কতখানি হিংস্র হয়ে উঠতে পারে একজন নারী, যে কিনা পিতাবিহীন সন্তানের গর্ভপাতে রাজি হয়নি.....পুরোটা সময় আপনাকে স্ক্রীনে আটকে রাখবে এই মুভি, সিম্পলি অসাধারণ
A Wolf at the Door (2013)
O Lobo atrás da Porta (original title)
Unrated | 1h 41min | Crime, Drama, Thriller | 5 June 2014 (Brazil)
৭.৫/১০
24 wins & 12 nominations.
3 wins.



দ্বিতীয় মুভিঃ
মুভির দেশ হল ফ্রান্স! এদের বৈচিত্রতা মুগ্ধ করে দেয়। এলিস নামের এক অসাধারণ সুন্দরী যুবতী আর থমাস নামের স্বজনহারা এক টিনেজারের অসমবয়সী প্রেম সিনেমার উপজীব্য! ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে নিজের শহর লন্ডন এর জাহাজে ওঠে সে। আচমকাই পরিচয় হয় সদ্য টিনেজ পার হওয়া থমাসের সাথে। একি সাথে কফি খেতে থাকে, শীতের প্রবল রাতে জাহাজের মাঝে ওয়াইনের উত্তাপের ছোয়া দিতে থমাস কে সাহায্য করে এলিস। ২১ বছর বয়সীদের নীচে মদ্যপান এর নিষোধাজ্ঞা এড়াতে এলিস আগ্রহ ভরে সাহায্য করে থমাস কে। রাত বাড়ে, দুজনের মাঝে গল্পের সীমারেখা পেরিয়ে চলে আসে ব্যক্তিগত প্রসংগ, স্বামীর উপেক্ষা, অবহেলা, পরনারীতে আসক্তিতে বিরক্ত এলিস নিজের দাম্পত্য জীবনের হতাশা ব্যক্ত করে থমাসের কাছে। স্বজন হারা নিঃস্ব থমাস ও জানায় সে ইঙ্গল্যান্ড যাচ্ছে জীবন নতুন করে শুরুর আশায়। গভীর রাতে এলিসের আহবানে সারা দেয় থমাস, থেকে যায় এলিসের কেবিনেই, কিন্তু ভোরে লন্ডন পৌছুতেই পালটে যায় দৃশ্যপট.
Brief Crossing (2001)
Brève traversée (original title)
Unrated | 1h 24min | Comedy, Drama, Romance
৭/১০


তৃতীয় মুভিঃ
একজন সাবেক পতিতার জীবনের অটোবায়োগ্রাফী, তার নিজের ই সেই লেখা থেকে বই আর সেই বই থেকে এই সিনেমা! প্রচন্ড উপভোগ্য নিঃ সন্দেহে! ব্রাজিলের এক দম্পতির দত্তক নেয়া সন্তান সে। দম্পতি অবস্থাসম্পন্ন, কিন্তু তাদের ইগনোরেন্স, বড় ভাইয়ের বাকাঁ কথা, আর এর সাথে নিজের ক্লাসমেটের প্রতারণা তাকে তার ১৮তম জন্মদিনে ঘর থেকে পালাতে উদ্বুদ্ধ করে, নিজেকে ''সামথিং স্পেশাল'' প্রমাণে সে রাতে বাড়ি ছেড়ে পালায়। শুরু করে পতিতা বৃত্তি। অপেক্ষাকৃত কম বয়সী হওয়াতে এবং সেই সাথে দারূণ ভাবে পুরুষদের মন জুগিয়ে তোলা র‍্যাচেল এখানে ব্রূণা নামে সবার কাছে সুপরিচিত এবং পতিতালয়ের সব কাস্টোমারের একমাত্র চাহিদা হয়ে দাঁড়ায়। একসময় পতিতালয়ের সর্দারণীর সাথে ঝগড়া করে নিজেই আলাদা বাসা ভাড়া নেয়, খোলে অনলাইন ব্লগ, পোষ্ট করতে থাকে নিজের সলো ইরোটিক ভিডিও, খদ্দেরদের সাথে তার অভিজ্ঞতার বর্ণনা লিখে নিজের চাহিদা তুঙ্গে তুলে ফেলে! অল্পদিনেই সে শত শত লাখ টাকার মালিক বনে যেতে থাকে। এরপর সে শুরু করে তার কাস্টোমারদের পারফর্ম্যান্সের অনলাইন রেটিং দেয়া! তার এই উদ্দাম জীবনে এরি মাঝে প্রবেশ করে কোকেন। এদিকে তার জীবনের প্রথম কাস্টোমার তাকে ফিরিয়ে নিতে চায় এই অন্ধকার জীবন থেকে! তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিদায় দেয় সে......বাকিটা জানতে হলে মাস্ট ওয়াচ দিস মুভি! অনবদ্য অভিনয়!
Little Surfer Girl (2011)
Bruna Surfistinha (original title)
2h 11min | Biography, Drama | 25 February 2011 (Brazil)
৮/১০
7 wins & 11 nominations.

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×