আমার সাথে একদিন দিয়া বাড়ি যাবেন?
খুব নাম শুনেছি, যাওয়াটা হয়নি!
বহুদূর ঘোরাও হল, ক্যামেরা দুটো ও নিলাম!
ভালোবাসার নাকি সেথায় অনেক সাবজেক্ট
আচ্ছা,আমার ক্যামেরাটা বসে আছে অনেক দিন!
বর্ষায় কিন্তু সমুদ্র বিধ্বংসী, দেখেছেন কি?
হ্যা, ক্ষুধার্ত পুরুষের মত ঢেউ হামলা করে বালিতে!
আর গভীরতায় যেন আপনার চোখের মণির মত!
অথবা ধরুণ ঢাকার বাইরে যাওয়া যাক!
কি হল? বড্ড ভয় পেয়েছেন বুঝি?
সুন্দরের ভালোবাসাও তো নাকি আজ চরিত্র দোষ!
পবিত্রতা রক্ষায় আলাদা রুম নিলাম নাহয়!
রুমের অধিকার নাহয় বিচ্ছিন্ন হল, হোক!
হৃদয়ের দাবী তো অপ্রত্যাহারিত হরতাল!
তবে আপনার সাহস আছে বৈ কি!
জেনেশুনে চরিত্রহীনের সাথে যাচ্ছেন!!
শরীরের আন্দোলনে আপনি কিন্তু লাজুক
বরাবর বোধয় তাই ছিলেন, প্রেমিকারা বলেনি?
নাহ, তারা লম্বা ছিল, খাটো মতন কেউ চাচ্ছিলাম!
খাটো মেয়ে নিয়ে খেলতে চাইছেন? বড্ড দুঃসাহস!
চরিত্রহীন শক্তিহীন তা কিন্তু নয়!
সে নিরাভরণ তাকে তার কোলে দেখে!
শ্রান্ত ঘাম মুছতে কিন্তু ওড়না লাগে আমার
নিস্তব্ধতায় চায় শরীর লতানো আলিঙ্গন!!
আপনি দুঃসাহসী, আবদার যে বাড়তেই থাকবে!
নাহ!
আমি অভদ্র নই, আমি
বিনা অনুমতিতে প্রবেশ করিনা!
আচ্ছা তারপর?
ঘাম মুছতে মুছতে আমাকে গল্প শোনাবেন?
আমি নারী ছাড়া কবিতা লিখতে পারি না যে!
নারী আর সীমাহীন ক্লান্তি!!
এরা আমায় দিয়ে কবিতা লেখায়!!
আমি সেখানে প্রবেশ করিনা
যেখানে,
তোমার শরীরের আবরণ নেই!
যেখানে,
তোমার উষ্ণতা গুলো
আমাকে নিংড়ে নেয় না!!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ ভোর ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



