somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ, ইয়াসির মননের বই-প্রশ্ন তার ও কমন পড়েছিল

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বইটির প্রকাশকাল বাংলা একাডেমী বই মেলা, ২০১৬ তে। অল্প কিছুদিন হয় বইটি আমি হাতে পেয়েছি। লেখক আমার বন্ধু হলেও আমি চেস্টা করবো রিভিউ এর ব্যাপারে সৎ থাকতে।


সাম্প্রতিক সময়ে হঠাত করে অনেকেই সাহিত্যিক হয়ে উঠলেও আমাদের মত পড়ুয়া শ্রেণিদের খুব কম সংখ্যক বই ই তৃপ্তি দিতে পেরেছে। এর মাঝে ইয়াসির মননের প্রথম বই, প্রশ্ন তার ও কমন পড়েছিল একটি। একজন ছেলের বাস্তবতা ঘিরে বই উপজীব্য হয়ে উঠেছে। রিমন নামক প্রধান চরিত্রের শিশুকাল, শৈশব থেকে তারুণ্যে পদার্পন এর গল্পের সাথে সাথে আশ পাশের মানুষের নানা দিক তুলে ধরেছেন লেখক। লেখক নিজেও যে স্মৃতিকাতর তার প্রমাণ বই এর অনেকাংশে আছে।


প্রবাসী বাবা যখন তার মায়ের (রিমন এর) সাথে বিচ্ছেদ ঘটান, সেই থেকে দুই সন্তানের জননী রিমন এর মায়ের জীবন যুদ্ধ এবং একি সাথে রিমনের বেড়ে ওঠার গল্প নিয়েই এই উপন্যাস। বিচ্ছেদ হওয়া পরিবারের একজন কিশোরের সমাজের সাথে সংগ্রাম, মায়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, রিমনের মায়ের সন্তানের জন্য একের পর এক ত্যাগ, রিমনের বাবার সংসারের প্রতি উদাসীনতা, রিমনের বাবার নিজের স্বজন প্রীতি এবং রিমনের প্রতি অবহেলা লেখক ক্রমানুনিক ভাবে সব ই তুলে ধরেছেন।


রিমনের শৈশব স্কুল, মাধ্যমিক স্কুল, স্কুলের বন্ধুদের সাথে পারস্পারিক জীবন, পরবর্তীতে কলেজ জীবনে উপন্যাসের নায়িকা হিসেবে অনন্যার সামান্য উপস্থিতি বইটাকে প্রেমের উপন্যাস থেকে আলাদা করেছে। আছে বিশ বছর আগের শ্যামলি, কল্যানপুর, মোহাম্মাদপুরের স্মৃতি। বোনের জন্য গভীর ভালোবাসা, দুলাভাই এর প্রতি সম্মান সব কিছু মিলায়ে উপন্যাসের মূল নায়ক রিমন এর চরিত্রে রয়েছে নিঃসংগ, সামাজিক এবং পারিবারিক ভাবে নিপীড়িত রিমনের হাহাকার।


আছে রিমনের মায়ের মাতৃসুলভ আচরণের গল্প এবং একি সাথে সেপারেটেড বাবার নির্দয় চরিত্র। অপমানে ক্ষোভে জর্জরিত রিমন নিজের ব্যক্তি জীবনের পাশাপাশি চিত্রায়িত করে গেছে আশ পাশের মানুষ গুলো কে। বাবার প্রতি রিমনের ঘৃণা থাকলেও আমরা বই এর সবটা জুড়েই দেখি পিতৃ স্নেহের কাঙ্গাল রিমন কে বারে বারে নির্দয় পিতার কাছে ফিরে ফিরে যেতে।


সব মিলিয়ে সেপারেটেড ফ্যামিলির মানুষ গুলো কে নিয়ে গড়ে ওঠা উপন্যাসটির সমাপনী তেমন ভাল না হলেও বইটি আপনাকে আকর্ষন করবেই, ছুয়েঁ যাবে রিমনের হাহাকার। আশা করি আমার মত আপনাদের ও ভালো লাগবে।

ধন্যবাদ
স্যাম রহমান

বই- প্রশ্ন তার ও কমন পড়েছিল
লেখক- ইয়াসির মনন
প্রকাশকাল- ফেব্রুয়ারী, ২০১৬
পাললিক সৌরভ প্রকাশনী

মূল্যঃ ২৮০ টাকা

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×