somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য রিটার্ণ অফ আরব্য রজনী, পর্ব- ০১, তারিখঃ ১৬/০৯/১৬

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালিক সালমান সিংহাসনে বসার পর বেশ কিছুটা বদলেছে আরব। আসলে আগের মত ভাতা পাচ্ছে না, নেই বেহিসাবী আরবী খরচ। স্থানীয়দের হাতে নেই আগের মত কাচাঁ পয়সা, আপনি ভাবছেন এই ভালো, শালাদের একটা শিক্ষা হওয়া উচিত! কিন্তু আদতে সমস্যা হচ্ছে আজনবীদের, ওদের হাতে টাকা নেই, সো ওরা খরচ করতে পারছে না, ওরা খরচ করতে না পারায় ওরা কোন কাজ করাচ্ছে না, সমস্যা হচ্ছে আজনবীদের, ওরা কাজ না করালে আজনবীদের কাজ কই? বসে আছে প্রচুর মানুষ, কাজ নেই, কাজ না থাকলে পয়সা নেই, খাবার নেই!




গতকাল গেসিলাম নাজরান সিটিতে, উল্লেখ্য নাজরেয়ান এয়ারপোর্ট কিন্তু বন্ধ, শহরে ঢোকার মুখের চেক পোস্ট এ এত্তগুলো বালির বস্তা, রয়াল স্থাপনা গুলোর প্রায় প্রতিটির সামনেই বালির বস্তা, নাজরান এয়ার পোর্ট এর পর কিছুদূর পেরুলেই ডান দিকে চল্লিশ কিলো গেলে ইয়েমেন, হুতিরা মর্টার হাতে বসে আছে! সম্পূর্ন আজাইরা এই যুদ্ধে সৌদি পক্ষে কিন্তু কোন সৌদি যুদ্দধ করছে না, সুদান থেকে কিছু কালা আদমী এনে সৌদির পক্ষে যুদ্ধ করানো হচ্ছে! এরা সবাই মার্সেনারী, সৌদি সরকার যুদ্ধ শুরুর তিন নাম্বার দিনে পাকিস্তান কে সৈণ্য দিতে বলে, কিন্তু দ্বিতীয় দিনেই ইরানের পররাষ্ট্র মন্ত্রী পাকিস্তান কে হুশিয়ার করে দিয়ে আসেন, সৈণ্য দিলে ভুগতে হবে! আদতে এই যুদ্ধ ই সৌদিকে হঠাত করেই ঠেলে দিয়েছে অর্থনৈতিক অচলাবস্থার দিকে! যারা জানেন না তারা শুনুন, সৌদি রাজ পরিবার কে পাহারা দেয় প্রায় ত্রিশ হাজার পাকিস্তানী আর্মি, কোন সৌদি ন্যাশনাল গার্ড নয়, নিজেদের লোক কে বিশ্বাস করে না এরা!



আশ্চর্যজনক হলেও সত্য, সৌদিদের ব্যবহার এ বেশ কিছুটা প্রিবর্তন দেখতে পাচ্ছি এবার, আগেরবার যেরকম উন্নাসিক আচরন দেখেছি, এবার তা অনেকটাই কম। আমাদের দেশের অর্ধ শিক্ষিত জনগনের একটা বড় অংশ এখনো সৌদিতে আসার জন্য অস্থির, তাদের কাছে আমার বক্তব্য হল, হ্যা ঠিকাসে ভাই কম বেশী দুই লাখ টাকা খরচ করলে এখন আপনি সৌদি আসতে পারবেন, কিন্তু কাজ আপনাকেই খুঁজে নিতে হবে, আগের মত কাজ নেই, আগের মত পয়সাও নেই, কারণ একটাই, অশিক্ষিত, কর্ম বিমুখ সৌদি দের হাতে একদম ই টাকা নাই! আমার আগেরবারের অধিকাংশ সাদিক এখনো এখানেই আছেন, তারা পানির মত আরবী জানেন, কিন্তু তাদের এখন মাসে পনেরশ এস আর ইনকাম হয় না, এরা কেউ ক্লিনার, কেউ কাহারবাঈ (ইলেক্ট্রিশিয়ান), কেউ আমেল আইদী (যা পাচ্ছে তাই), কেউবা বেন্নাই (রাজমিস্ত্রী), ইভেন যারা ব্যবসা করছেন, ভাল নেই তারাও! শরীকা (সরকার) আজনবীদের মোবাইল বিক্রিতে নিষোধাজ্ঞা দিয়েছেন, ধরা পড়লে খবর আছে!



আমি নিজে এখনো নেট নেইনি, যুদ্ধ এবং সৌদী নারীদের পর্দা রক্ষায় ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, হ্যাঙ্গয়াউট সব ই ব্লক করা, ভিপিএন আগে আমরা ইউজ করতান নেংটু সিনেমা দেখতে, এরপর ভিপিএন/প্রক্সি ইউজের ব্যাপারেও নাকি শরীকা কঠোর হয়েছে আগে থেকে, তাই প্রক্সি সহ ধরা খাইলে হাজতবাস, তাই ভিপিএন ইউজ করছে না কেউ, করলেও কোন এপ ইউজ করার আগে নামিয়ে সেই এপ ইউজ করা শেষে তা আবার মুছে দিচ্ছেন!

আজ এই পর্যন্ত থাকুক, জুম্মার নামাজ পড়ে এসে খেলাম মিজান কাকার খিচুড়ি, সাদিক দোকান সাক্কের করবে, পরে আবার লিখব, দোয়া করবেন সবাই, আল্লাহ মালিক, সালাম ওয়ালেক। শুকরান।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×