somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য রিটার্ণ অফ আরব্য রজনী, দ্বিতীয় পর্ব, ২০/১২/১৪৩৭ হিজরী

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অবাক হচ্ছেন? যস্মিন দেশে যদাচার, কিংবা ইউরোপীয়দের ভাষায় হোয়েন ইউ আর ইন রোম, বিহ্যাভ লাইক রোম্যানস! এদেশে ইংলিশের মিনিমাম ভ্যালু নাই, কুল্লু আরাবীয়া! আপনি আরবী জানেন না? পড়তে/বলতে পারেন না? আপনি কি আদৌ মুসলিম? কথাটা কিনতু আংশিক হলেও সত্য! ইভেন আমরা সাইন দিয়ে এই ডেট দিই, হাদা ইংলিশ মাফি কয়েস!


ইমার্জেন্সীতে সারাদিন ডিউটি করি আমরা চার জন, চার জন চার দেশের, আমি আরবদের ভাষায় বাংগালা দেশ এর, আমার বান্ধবী ;) ডা জামিলা সুদানী, আমাদের মেডিসিন স্পেশালিস্ট ডা গজেন্দ্র ইন্ডিয়ার, ডা শিরবানী (পুরুষ) ইজিপ্সিয়ান, বা আরব দের ভাষায় মাসরী, আমি আর গজেন্দ্র কিংবা আমি আর পাকিস্তানী ডা আফজাল দুইজন হিন্দি/উর্দুতে দুই মিনিট বাত করলেই ডা জামিলা চিৎকার দিয়ে ওঠে ইংলিশ ইংলিশ বলে, অথচ ডা জামিলা আর ডা চিদোবে (সুদানী) আরবীতে সারাদিন গির গির করলেও আপনি অবজেকশান দিতে পারবেন না! আরবী এদেশের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ।


ইদানীং কাশ্মির নিয়ে যুদ্ধ আমাদের হাসপাতালেও জং লেগে গেসে, আমি যখন গজেন্দ্রদার সাথে থাকি, জং এ ইন্ডিয়া জেতে, যখন জাহিদ ভাই কিংবা আফজালের সাথে থাকি, তখন পাকিস্তান কে জিতাই, এই ধরনের মাল্টি ন্যাশনাল জায়গায় জব করতে যাবেন, আপনাকে জব ডিপ্লোম্যাসি ভাল বুঝতে হবে, নইলে এও গুটি করবে, ঐদিক থেকে ও ও গুটি করবে! পরে দেখবেন সারাদিন জং শেষে লাঞ্চ আওয়ারে গজেন্দ্র-আফজাল এক টেবিলে ভাত খায়, আপনে একলা বসা, দুনিয়াটা এরকম ই!



আপনাদের দোয়ায় আমি ভালই আছি, কোথাও কোন অসুবিধা নাই। কোন প্রবাসীকে কোন দিন বলতে শুনবেন না তারা কস্টে আছে, তাদের মত সুখে আনন্দে আর কেউ নেই বিশ্বাস করেন!


আরব্য রজনীর আগেরবারের গল্পে আপনাদের কে এক সুরী সিস্টারের গল্প বলেছিলাম, মানুষ কিভাবে এত সুন্দর হয়! আমাদের এখানে এক ডেন্টিস্ট আছে সুরী ভাই, নামটা মনে আসছে না, ভাই ছেলে মানুষ এত এত সুন্দর আগে দেখিনি, শালা একটা পিওর রাজপুত্র! আগেরবার থার হস্পিটালে যখন ছিলাম, সিস্টার ছিল এখানকার মতই কেরালা আর ফিলিপিনের, বাট এই হস্পিটালের গুলো সুবিধার না, সব মা-খালা বয়সী, আর কেরালার কিছু আছে যার থেকে বাংলা সিনেমার এক্সট্রাদের সুন্দর লাগবে বেশী!


সবচে এম্ব্রাসিং ব্যাপার হল নিজের বাপের সাথে বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলা, আরবী ইংলিশে যখন বাপের সাথে কথা বলতে হয় খুব আন ইজি লাগে, বিশ্বাস না হলে নিজের বাসায় ট্রাই কারকে দেখনা!


আমাদের হস্পিটালে কিচু বাবু আচে, একদম খাটি কলকাত্তার! বিড়ি ফুকঁতে যেয়ে দেখি কয়েকজন পাতার বিড়ি খাচ্চে, আমি বললাম আমাকে একটা পাতার বিড়ি দাও, বলে ডাক্তার বাবু আপনি একটা সিগারেট দেন! আমি বারো টাকা প্যাকেটের মার্লবোরো দিয়ে সাড়ে তিন টাকা প্যাকেটের পাতার বিড়ি নিলাম!!

আস-সালামুয়ালাইকুম, সাবিহ দুয়া!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×