পেঁচার মাথা ঘোরানোর রহস্য
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ তার আশপাশের দৃশ্য দেখার জন্য ডানে-বাঁয়ে মাথা ঘোরাতে পারে। তবে সেটা সর্বোচ্চ ৯০ ডিগ্রি পর্যন্ত। আর পেঁচার ক্ষমতা এ ক্ষেত্রে মানুষের তুলনায় তিন গুণ বেশি। শরীর স্থির রেখেই পাখিটি তার মাথা ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। এতে এদের মাথায় রক্তপ্রবাহে কোনো রকম বাধা সৃষ্টি হয় না।
পেঁচার মাথা ঘোরাতে পারার রহস্যের জট খুলতে পাখিটির হাড় এবং রক্তনালির গঠন পরীক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা। সায়েন্স সাময়িকীর প্রতিবেদনে তাঁরা জানান, পেঁচার মাথা ও ঘাড়ের সংযোগস্থলের হাড়ের ভেতরটা অন্য প্রাণীদের চেয়ে বেশি ফাঁপা। এই ফাঁপা অংশ দিয়েই মাথা ও চোখে রক্ত সরবরাহকারী নালিটি ওপরে উঠে গেছে। পেঁচার চোয়ালের ঠিক নিচের অংশের রক্তনালিও বিশেষ গুণসম্পন্ন।
মৃত পেঁচার একটি রক্তনালিতে গবেষকরা তরল পদার্থ প্রবেশ করান। এতে তাঁরা দেখেন, চোয়ালের নিচের রক্তনালিগুলো অনেকখানি ফুলে উঠেছে এবং বেশ খানিকটা তরল পদার্থ সেখানে জমা হয়েছে। গবেষকদের দাবি, পেঁচা যখন মাথা ঘোরায়, তখন রক্তনালির এই অংশে জমা থাকা রক্তই মাথা ও চোখে প্রয়োজনীয় রসদ জোগায়। ফলে এরা অনায়াসেই ২৭০ ডিগ্রি পর্যন্ত মাথা ঘুরিয়ে চারপাশে নজর বুলাতে পারে। কিন্তু মানুষ তার মাথা ঘোরালে সংশ্লিষ্ট রক্তনালিগুলো সঙ্কুচিত হয়ে যায়। ফলে রক্তপ্রবাহে বাধা পড়ে। এ কারণেই মানুষ খুব বেশি পরিমাণে মাথা ঘোরাতে পারে না। সূত্র : টেলিগ্রাফ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন