somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে সুনীল সমুদ্রের কবিতা

২৪ শে জুন, ২০০৬ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[পূব কথাঃ এমনটি-ই হবার কথা। এমনটি যে হবে, সেটাই স্বাভাবিক। কালপুরুষের বাড়ীটি ঠিক বাড়ী নয়, যেন এক স্বপ্নপুরী। সেই স্বপ্নপুরীর স্বপ্নমহলে কাল যে গান, যে কথা, যে কবিতা আর আনন্দ-বেদনার কাব্য রচিত হলো তার সবকিছুকে ছাপিয়ে আজকে বোধহয় শুধু জেগে উঠলো কবিতা...। হ্যাঁ, দিন আজ শুধু কবিতার। সন্ধ্যা আজ শুধু কবিতার। নিশীথ রাত্রি আজ শুধুই নিশি-কাব্যের। শুধুই অপরূপ, অনন্য কাব্যের।

এইতো আজ সন্ধ্যায় কৌশিকদা একটা দারুণ কবিতা পোষ্ট করলেন। কবিতাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। বলা যায়- এক্সিলেন্ট এন্ড ইউনিক! অনবদ্য ও অনন্য! আমি আলাদা পোষ্টে সেকথা বলবো বলেই ঠিক মন্তব্যের কলামে তখন কিছু লিখিনি। এরপর পড়লাম অন্যমনস্ক শরৎ-এর কবিতা। আধুনিক কবিতার পুরো ধাচটিই যেন সুণিপুণভাবে রপ্ত করেছেন শরৎ। আমি খুব শীগগিরই তার অন্যান্য লেখাগুলো পড়বো বলে ডিসিশান নিলাম। .....

আজ কিন্তু ব্লগের আবহাওয়াটাই এরকম। ব্লগে আজকে কি হয়েছে, ঠিক জানিনা। সারাদিন শেষে বিকেলে ঢুকে দেখলাম- আজ সবাই ভীষণ আনন্দের সাথে 'কষ্টে'র কবিতা লিখছে। কষ্ট, আনন্দ, মন্তব্য, পাল্টা মন্তব্য সব মিলে খুব হৈ চৈ মাখা মজাদার একটা পরিবেশ। সবচেয়ে আশ্চর্য্যের কথা, রাগ ইমন তার কবিতা-মালা থেকে আজকেই পোষ্ট করেছেন 6/7টি । ভীষণ স্পর্শকাতর সব কবিতা তার। শুধু কবিতা নয়, তার গত সাতদিনের সবগুলো লেখা নিয়েই একটি আলাদা লেখা লেখার ইচ্ছে আছে আমার।

দেখলাম, রাগ ইমন-এর সেইসব কবিতার মন্তব্যে কালপুরুষদাও চমৎকার সব কবিতা ও ছন্দ যোগ করেছেন। এরই এক ফাকে সারিয়া তাসনিম একবার একটু মন্তব্য কলামে মুখ ঢুকিয়ে বললেন,"আমি যেন কিসের গন্ধ পাইতাছি!".....সত্যি! আনন্দ-হাসি-গান আর কষ্ট মিলে ভীষণভাবে জমে গেছে আজ কবিতার আসর। কালপুরুষের সেই স্বপ্নময় বাসা, সেই অপূর্ব অপরূপ সন্ধ্যার পর যেন 'বদলে গেছে আজ হৃদয়ের সব তান', যেন অর্গল ভেঙ্গে বেড়িয়ে আসতে চাইছে 'না বলা বাণীর' অন্ধকার থেকে - ছুটে বেরিয়ে আসা 'এতোকাল না বলা' সব কথা।

ব্লগের রাজ্য জুড়ে এমন এলোমেলো মন আকুল করা কবিতা-হাওয়ার মধ্যে 'সুনীল সমুদ্র' চুপ থাকে কি করে? হ্যা, বলতে দ্বিধা নেই, একশো এক উথাল-পাতাল ঢেউ এসে আছড়ে পড়তে শুরু করেছে সুনীল-সমুদ্রের বুকে।.. শুরু হয়েছে তান্ডব ....ভীষণ এক তান্ডব।... ভেঙ্গে পড়ছে সব।..আকাশ, অন্ত্যরীক্ষ, বৃক্ষলতা, নদী....ভেঙ্গে পড়ছে সব।.....

অবশেষে অজস্র ভাঙ্গন, অসংখ্য কাঁটাছেড়া, রক্তারক্তি, সম্পাদনা-পুনঃ সম্পাদনা আর ভেতরে বহমান শব্দ-কথার অন্ত্যহীণ প্লাবনের মধ্য দিয়ে রাত ঠিক একটায় 'সামহয়্যার ইন ব্লগে' প্রথমবারের মতো সংযোজিত হলো-সুনীল সমুদ্রের কবিতা- যার শিরোনাম- "আমি যাকে 'কষ্ট' বলেছি...."।]



আমি যাকে 'কষ্ট ' বলেছি.....
(Sorrows are not always fictitious....}


আমি যাকে 'কষ্ট ' বলেছি, তুমি তাকে 'কল্পিত' বলোনা,
কল্পিত-কষ্টের চূড়া কখনোই এতোটা আকাশ ছুঁতে পারেনা,
যতোটা দীর্ঘ হয়ে 'হিমালয়' ছুঁয়ে ফেলে
আমার ভেতরে জমা কষ্ট-নিখাদ।


আমি যাকে 'বেদনা' বলেছি, তুমি তাকে 'বানানো' বলোনা,
বানানো-বেদনায় কখনোই এতোটা রক্তলাল হয় না গোধূলি,
যতোটা রক্তিম রক্ত ঝরিয়ে থরো থরো বিপন্ন-লাল হয়ে গেছে
আমার ভেতরে জমা বেদনা-নিখাদ।


আমি যাকে 'বিসর্জন' বলেছি, তুমি তাকে 'পরিত্যাগ' বলোনা,
'পরিত্যাগে'র পরতে পরতে ততোটা অনুতাপ কই ?....
যতোটা দীর্ঘ 'অনুতাপে' পুড়তে পুড়তে ইতিহাস হয়ে গেছে
এ আশ্চর্য্য নজিরবিহীন আমার 'বিসর্জন'!


আমি যে প্রেম 'একার' বলেছি, তুমি তাকে 'সহস্রজনের' বলোনা,
সহস্রজনের-প্রেম কখনোই, এভাবে বাঁচে না অনন্তকাল,
যতোটা একার-প্রেম বয়ে চলে
নিভৃতে হৃদয় জুড়ে-শ্বাশত, নিরবধি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×