somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমর্পণঃ একদিন যেরকম / সুনীল সমুদ্র

০৫ ই জুলাই, ২০০৬ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রং=#0000ঋঋ][গাঢ়]পূর্ব কথাঃ [/গাঢ়][/রং]

[রং=#ঈঈ00ঋঋ] [সাইজ=3][গাঢ়] 'সমর্পণঃ একদিন যেরকম'[/গাঢ়] [/সাইজ] [/রং]-- বহু আগে লেখা কবিতাগুলোর একটি। সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে - কার্জনহলের সামনে বসে- একটি দেয়াল পত্রিকার জন্য লেখা হয়েছিল এ কবিতা।

এরপর পেরিয়ে গেছে অনেক দিন। অনেক রাত্রি। অনেক বছর। পৃথিবীর সুন্দর অবয়বে ভোরের সূর্যের সাথে জ্বলে উঠেছে অনেক সকাল। অবহেলায় ঝরে গেছে অনেক বিকেল। প্রজন্মের পর প্রজন্ম এসেছে। ভালবাসা বদলে গেছে। চোখের চাওয়া বদলে গেছে। হৃদয়ের হাহাকারও যেন অন্যরকম।

আসলে সময় বদলে গেছে। প্রকাশের ভাষা বদলে গেছে। অনুভবের আত্মস্থতা বদলে গেছে। তবু আজো---হ্যা, তবুও আজো মনে হয়, বিশুদ্ধ সমর্পণের রূপটি বোধহয় রয়ে গেছে সেই একইরকম, অপরিবর্তিত, চিরন্তণ।

কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে- কি সুখ সমর্পণে, সুন্দর প্রকৃতি ছুঁয়ে, সার্থক জনে....।....এরকমভাবে অনন্ত, অনাদিকাল....।


[রং=#ঈঈ00ঋঋ] [সাইজ=5] [আন্ডার] সমর্পণ ঃ একদিন যেরকম[/আন্ডার] [/সাইজ] [/রং]
(A scene of sudden surrender.....)

দুর্বাঘাসের মতো বেড়ে ওঠা ভালবাসা
রাতারাতি ছেয়ে ফেলে
দীর্ঘ মাঠ
বিরান হৃদয়।

অতঃপর আর এইভাবে......
কতোকাল আর এইভাবে
ইচ্ছের বিরুদ্ধে লড়ে
বেঁচে থাকা ?

আমার নিত্য দেখা নগরীতে নেই ফুল_
নেই পাখী_
নেই আনন্দপ্রিয় শিশুদের সবুজ চীৎকার!

আমার নিত্য খোঁজা নগরীতে নেই- নদী
নেই প্রিয় কোন পথ,
নেই স্রোতের মধ্যে ভেসে ভেসে একবার
তোমার কাছাকাছি পৌঁছুতে পারার মতো
একটিও উত্তাল অনুভূতি।

তবে কেন আর আঁকড়ে থাকা সব ?
এই শূন্য জনপদ ?
এই হু হু আর্তনাদ ?

কেন বৃষ্টির রাত্রি জুড়ে সারারাত
কাঁচের জানালা জুড়ে লিখে যাবো
তোমার নাম ?

ইচ্ছে হয় একটান দিয়ে ছিঁড়ে ফেলি সব দ্বিধা_

শীতের কুয়াশাপড়া এক সকাল
আর তার সমস্ত জমানো শিশির বুকে নিয়ে গিয়ে
একদিন বলে ফেলি-[রং=#ঋঋ0000] [সাইজ=4] ভালবাসি![/সাইজ] [/রং]

..........................................
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৬ রাত ৯:০২
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×