somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদিক এর অনুবাদ পর্বে জালালউদ্দিন রুমির কবিতা

০৫ ই জুলাই, ২০০৬ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদিক তার অনুবাদের আসরের এই পর্বে দিয়েছিলেন জালালউদ্দিন রুমির ভীষণ সুন্দর এক কবিতা। কবিতাটি বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম অর্থ বহন করতে পারে। কবিতার- - Everything I came up with /was like taking spices to the Orient. - লাইনটির অনুবাদ নানা বিতর্কের-ও জন্ম দিতে পারে...। তবুও, আমার সব প্রচেষ্টা দিয়ে- কবিতাটির মূল ধারণাটিকে মাথায় রেখেই 'ভাবানুবাদ' দিয়ে হলেও একটি নিদিষ্ট আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করলাম।.....কবিতাটির একটা নামও সংযোজন করলাম। যদিও জানিনা, এ স্বাধীনতা ঠিক হলো কি না।...

মূল কবিতাটি ছিল এরকম-
You've no idea how hard I've looked
for a gift to bring You.
nothing seemed right.
What's the point of bringing
gold to the gold mine,
or water to the Ocean.

Everything I came up with
was like taking spices to the Orient.

It's no good giving my heart
and my soul because you already have these.

So- I've brought you a mirror.
Look at yourself and remember me.

- Jalaluddin Rumi



যেহেতু 'পূর্ণ', এতোটা তুমি
......................................................
(জালালউদ্দিন রুমীর কবিতার ভাবানুবাদ)


তুমি ভাবতেই পারবেনা-
কতোটা কঠিন কষ্টে খুঁজেছি- একটি অনন্য কোন উপহার
তুলে দিতে, মুগ্ধ তোমার হাতে।

শেষে -যোগ্য মনে হয়নি কোনটাই-
বুঝিনি কি লাভ হবে- বয়ে নিয়ে স্বর্ণের ফোঁটা, অতোটা দীর্ঘ এক স্বর্ণখনিতে?
বুঝিনি জলের ফোঁটা- কতো আর পারবে অমন- সুগভীর এক সমুদ্র ভরাতে !

যা কিছু সঙ্গে নিয়ে শেষে-তোমার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম,
আসলে তা ছিল
'সব পূর্ণতা'র কাছে দাঁড়িয়ে এতোটুকু 'পূর্ণ করার অপচেষ্টা' শুধূ আমার!

আসলে তোমার 'সব আছে' , 'সব একাই নিয়ে আছো' বলে-
লক্ষ-হাজার-জন্ম-জন্মান্তর এতোটা দেবার পরেও
শূন্য এ অন্তর ও আত্মায়
খুঁজে নিতে পারিনা- তোমায়
এতোটুকু 'দিতে পারা'র মতো পরিতৃপ্তির কোন আস্বাদ।

অবশেষে তাই-
বিপুল ব্যর্থ হয়ে-
শেষ প্রচেষ্টা হিসাবে তুলে ধরি এক আয়না তোমার দিকে
বলি - 'দেখ তোমাকেই, আর
অপার করুনা দিয়ে মনে রাখো-
নিঃস আমাকে এই- অনাদি, অনন্তকাল'।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৬ রাত ১১:১৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×