somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু অকপট কথার মালা...তোমাকেই দেয়া যায় /সুনীল সমুদ্র

১৬ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই ব্লগে যে কটি মানুষের প্রচন্ড লেখনী শক্তি আমাকে খুব অবাক করে দেয়, সাদিক তাদেরই একজন । এখনো প্রায়শঃই তার কোন কোন লেখা পড়ার পর মন্তব্য লিখতে ব্যর্থ হয়ে আমি সরাসরি পরাজয় মেনে নেই- আর মনে মনে বলি - ''ওরে বাব্বা, এ লেখার মন্তব্য লিখতে গেলেও তো --সাদিকের মতো এ বিষয়ে অনেক পড়া পড়তে হবে ! কিন্তু আমার কি অতো পড়ার ধৈর্য্য আছে ?"

সাদিককে কখনো দেখিনি, কিন্তু সে তার লেখার মধ্য দিয়ে, তার অমায়িক অন্তরঙ্গ কথামালার মধ্য দিয়ে কীভাবে কখন যেন হৃদয়ের খুব কাছাকাছি একটা কোমল স্থান দখল করে নিয়েছে।.....হয়তো পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে , খোদা যাদেরকে খুব সহজেই অন্যের মনের গভীরে স্থান করে নেওয়ার একটা সহজাত ক্ষমতা দিয়ে দেন ।...আমি নিশ্চিত জানি, সাদিক এ ব্লগের অনেকেরই হৃদয়ের কাছাকাছি অবস্থানে থাকা তেমনই একজন খুব প্রিয় ভালো মানুষ।...

তার লেখার প্রাচুর্য্য ও আন্তরিকতার সতেজ অসাধারনত্বই তাকে পৌঁছে দিয়েছে বিমুগ্ধ মানুষের ভালবাসার খুব কাছাকাছি -এক অন্যরকম স্বর্ণোজ্জল অবস্থানে ।

দেশের বাইরে অন্য এক অবস্থানে তার দিনগুলো কাটছে। দেশে থাকলে হয়তো আজ তার কাছে গিয়ে দেখা করতাম -হয়তো মাশীদের নেইল কাটারটি সরিয়ে তার হাতে একটি কলম ধরিয়ে দিয়ে বলতাম- সাদিক ,আজ আমার সামনে বসে আর একটি অসাধারণ লেখা লিখুনতো ! প্রচন্ড ক্ষমতাধর লিখিয়েদের যে আমার খুব সামনা সামনি 'লেখায় মগ্ন' অবস্থায় দেখতে ইচ্ছে করে ! দেখতে ইচ্ছে করে- তিনি যখন লেখায় নিমজ্জিত থাকেন- তার চোখে মুখে কোন সে অপরুপ আলোক-দীপ্তি অজানা রহস্যময় উজ্জলতায় খেলা করে !

দেশে থাকলে তার হাতে আজ একটি গোলাপ দেওয়া যেতো। কিংবা নিদেন পক্ষে আমাদের শুভেচ্ছার সুরভী মেশানো রজনীগন্ধার একটি ষ্টিক..। কিন্তু দূরে থাকায় সেসবের কিছুই দিতে না পেরে শুধু হৃদয়ের অর্ঘ্য মেশানো ভালোবাসাটুকুই দিলাম- দিলাম কবিতাময় শব্দমালায় অফুরান কিছু শুভাশীষ-


এমন অমূল্য খুশির দিনে
কিছু অকপট কথার মালা,
তোমাকেই দেয়া যায়-
কিছু হৃদয় নিংড়ানো ভালোবাসা ফুল -
উজ্জল প্রীতির মোড়কে মুড়ে-
পৌছে দেয়া যায়-শুধু তোমার দরোজায়-
16ই নভেম্বরের খুব ভোরে....

পৃথিবী জাগার আগে, নিরিবিলি-
তোমার ঘুমের পাশে রেখে আসা যায়
আমার কিছু আকুলতা-
কিছু অনিঃশেষ উচ্ছাস-
তোমার সাফল্য ঘিরে-

অতঃপর সেই মোড়ক খুলে-
তুমি শুধু তাকে জন্মদিনের প্রথাগত শুভেচ্ছা ভেবোনা -
পারলে তার ভাঁজ খুলে দেখে নিও-

ওখানে তোমার জন্য
কী প্রবল মুগ্ধতা আর শুভাশীষ
বিপুল বৈভবে
ভালবাসার বিশ্বস্ত অক্ষরে লেখা আছে ।....


সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৩:৫৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×