বহুদিন কোন কবিতা লিখিনা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন রোদ্দুরের মুখোমুখী জানালা এক, তীব্র উদাসীনতায়
বন্ধ রেখেছি বহুকাল,
যেন বহুকাল হাত দিয়ে ছুঁয়ে- গাঢ় মমতায়
দেখা হয়নি কোন মেঘ-
যেন বহুকাল এই রঙ তুলি, হ্রদয়ের ক্যানভাস থেকে
উবে গেছে সব রোদ
সারারাত বৃষ্টি ছুঁয়েছে শুধু
বিষন্ন নীলিমার অবনত অবয়ব।
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন খুব দুঃখী দুপুর এক
রেখেছি কলম স্পর্শহীন– দ্বিধান্বিত, একা
যেন অকস্মাৎ বিসর্জন দিয়েছি সব বোধ-
নিঃসঙ্গ লেখার এক টেবিল
ঝুলিয়ে দিয়েছি বারান্দায়
ফুলের টবের মতো, ভুল করে, বারবার !
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন একটি গীটার পড়ে আছে, অনস্পর্শে দীর্ঘদিন
একটি ভায়োলীন তার সুরেলা কান্নাগুলো
জলীয় বাষ্পের মতো দিকবিদিক
নিরর্থক হাওয়ায় শুধু
দিয়েছে উদ্ভ্রান্তের মতো ছুঁড়ে।
যেন একটি গানের অন্তরা ও মধ্যমায়
এক হৃদয়ের ভালোবাসা সব
তীব্র মোহন আঙ্গিকে লেখার পরেও
গাওয়া হয়নি আর-প্রিয় সুরে বহুকাল!
যেন প্রবল অভিমানে অবুঝ অবসন্ন এক মন
ফিরিয়ে দিয়েছে সব, অপেক্ষার অশেষ গোলাপ
সোনালী ফিতেয় বাঁধা নীলখাম
নেশা জাগানিয়া যতো চিঠি!
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন প্রবল শপথে গড়েছি ভেতরে এক দেয়াল
মৃত্যুর মতো সুকঠিন, কষ্ট-আড়ালের-
যেন এমন এক পথ দিয়ে হাঁটছি আজীবন
যে পথের সাথে বহুকাল আগেই
নিয়েছে অভিমানী কেউ, চূড়ান্ত কঠিন এক আড়ি।
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন বারবার কারো পদস্পর্শ শুনেও
না শোনার মতো ছুঁয়ে আছি বিষপাত্র এক
অনন্ত বিষাদের-
যেন কেউ এসে বারবার ফিরে ফিরে যায়-
জেনেও না জানার মতো কুড়িয়ে নেই
অনন্ত অশেষ এক- বেদনার্ত বিভেদ।
বহুদিন কোন কবিতা লিখিনা
যেন প্রিয় পাহাড়ের পাদদেশে আমি আর নেই
যেন আপন নক্ষত্র থেকে ছিটকে পড়ে গেছি খুব দূরে
যেন ভীষণ অবহেলায় পড়া হয়নি বহুকাল
কারো লিখে রাখা ডায়রীর অসামান্য সব পাতা
যেন বহুদিন কোন বৃষ্টি নামে না নির্জন, নিরিবিলি
আমার বারান্দায়
যেন বহুদিন, বিষন্ন আকাশ আর জানাতে পারেনা-
কেমন আছে- সেই অনন্ত বিষাদ!
সেই বৃষ্টির প্রেম !
সেই উচ্ছাস, হঠাৎ রোদ্দুরের!
যেন শহর জানাতে চায়না কিছুতেই,
কীভাবে কেমন করে বাঁচে, সেই মেঘশূন্য, শব্দহীন মানুষ !
নিঃশ্বাসের মতো আপন এক, কবিতা থেকে এতো দূরে ?
৪০টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।