একটি মানুষ শুয়ে আছে, নিথর...
তার হাত, যেন নন্দিত নুহাশ পল্লীর ছায়া খুঁজে খুঁজে
অতঃপর ক্লান্ত, নিশ্চুপ
তার চোখ, যেন হিরন্ময় নতুন হিমু সৃষ্টির নেশায়
এখনো উন্মুখ...!
একটি মানুষ শুয়ে আছে, নিথর
তার মৌন নির্বাক এক কিংবদন্তীময় কলম
বেদনায় প্রলম্বিত হতে হতে
বৃষ্টিতে ঢেকে ফেলছে সারা শহর-
শহরের অলিগলি।
অশ্রুসিক্ত এক শীতের সকাল হয়ে তার
পায়ের কাছে জমে যাচ্ছে
শ্রদ্ধাবনত যতো শিশির।
তার চোখের অপলক পাপড়ি
ঢেকে দিচ্ছে গাঢ় মমতায়
শহরের আকাশ ভেঙে ছুটে আসা যতো মেঘ।
একটি মানুষ শুয়ে আছে, নিথর..
শুধু তার থেমে পড়া লেখার খাতায়
লিখে রাখা
শব্দেরা আজ
কথা বলছে খুব
শুধু তার শব্দেরা
জীবন্ত কিংবদন্তী হয়ে
কাঁধে নিতে পারছে তার কালজয়ী এই শব..
তার ফুল্ল বাগান সমেত
শূন্যতা, অপরিসীম !
...........................................
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।