somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসব কথা সবাই-ই জানে। তাই দয়া করে কেউ অন্য অর্থে নিবেন না প্লিজ।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল শাটলে বটতলী আসার পথে একটা বৃদ্ধ লোককে দেখে শিউরে উঠেছিলাম।
বয়সের ভারে নুয়ে পড়া সে বৃদ্ধটি কাধে অন্তত বেশ ভারী একটি বোঝাঁ নিয়ে হাটছিলেন।
তবে তিনি ভারী মাল বহন করছিলেন বলে নয়। যে দৃশ্যটি দেখে শিউরে উঠেছিলাম তা হলো লোকটির পা।

ভারী মাল নিয়ে হাটার সুবিধার্থে তিনি লুঙ্গি হাটুর উপরে পরেছিলেন। নিচে তার নগ্ন পায়ে একটা জখম দেখা যাচ্ছিলো। বেশ বড় আকারের জখম, কোনোমতে সাদা একটি সার্জিক্যাল ট্যাপ দিয়ে রক্ত পড়া আটকানো হয়েছে।

এই অবস্থায় তিনি ভারী বোঝা নিয়ে হাটছিলেন। কোনটির কথা বলবো বুঝতে পারছি না। একে তো তিনি একজন বৃদ্ধ মানুষ, পায়ে মারাত্মক একটি জখম। আর সে অবস্থাতেই তিনি বোঝা টানছেন।

এই বৃদ্ধ বয়সেও তিনি কাজ করছেন। কেউ কেউ হয়তো ভাববেন, এটা তো নিয়মিত একটা ব্যাপার। দেশের দরিদ্র জনগোষ্ঠীর ৮০ শতাংশ মানুষই বয়সের কাছে হার না মেনে কাজ করে যাচ্ছেন। তাদের পরিবারের জন্য জীবিকার ব্যবস্থা করছেন।

তাদের জন্য বলি। আমি প্রথম দেখায় এসব কিছুই ভাবিনি। এসব রেগুলার চিন্তা।
আমার মাথায় আসছিলো, আমাদের বাবা-মা অতি বৃদ্ধ বয়সেও আমাদের জন্য কাজ করে যান। শুধু দায়িত্ব বলে নয়। তারা জন্মদাতা বাবা-মা, এইজন্য।

আমরা কিছু চাইলেই তারা এনে দেন। কষ্ট হলেও, ধার-দেনা করে হলেও।
তবে টাকাওয়ালা ফ্যামিলির এতো চিন্তা নেই। তারা তো তাদের কর্মচারীদের দিয়ে সে কষ্টটুকু করিয়ে নেয়। তবে তারাও তাদের সমন্তানের জন্য চাই কি, চাঁদও এনে দিতে পারেন।

আর আমরা! আজ এ দিবস, আজ বেতন পেয়েছি, আজ রেজাল্ট হয়েছে, তমুকের জন্মদিন হেন আরো অনেক কিছুতে অন্যকে খুশি করার জন্য বিলের দিকে না তাকিয়ে মানিব্যাগ থেকে টাকা বের করে দিই।

জীবনের অনেক গুরুত্বপূর্ণ মিদ্ধান্তও নিজের খেয়াল-খুশি মতো নিই। তখন নিজের সুখটাই. ভবিষ্যতটাই চোখের সামনে ফুটে উঠে। আরেকজনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, অন্যের সাথে ঐক্য দেখানোর জন্যও নিজের ক্ষতি হয় এমন সিদ্ধান্তও নিয়ে ফেলি।

একবারও চিন্তা করিনা ঐ মানুষদের কথা। যারা না থাকলে আমরা থাকতাম না। যারা আমাদের একটা সখ পূরণ না করলে গাল ফুলিয়ে বসে থাকতাম। পরে আমাদের মুখের দিকে তাকিয়ে নিজের কষ্ট সত্ত্বেও সে সখ পূরণ করতেন।

মানুষ বড় হলে বুঝি এমনই হয়। বড় হয়েছি। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। আমার ভালো-মন্দ আমি বুঝি। লাইফ হো তো এইসা!

আসলে আমি কাউকে কিছু বোঝানোর জন্য এটা লিখিনি। ঐ লোকটাকে দেখে আমার মনে যা এসেছে তা-ই লিখেছি।
এসব কথা সবাই-ই জানে। তাই দয়া করে কেউ অন্য অর্থে নিবেন না প্লিজ।

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×