somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাগ্যে কি অপেক্ষা করছে, কিছুই জানি না

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে প্রতিদিন হাজারো সেলফি দেখি। রেস্টুরেন্টে খাবার সামনে নিয়ে, বন্ধুদের সাথে আড্ডায়, বেড়াতে গিয়ে। কতরকম........

সবার কাছে জীবনটা অনেক উপভোগ্য। মাথায় এতোটুকু চিন্তা নেই।
থাকবেই বা কেনো? তাদের চিন্তা করার কিছুই নেই। তাদের মাথার উপর পরিবার আছে। পরিবারের শক্ত একটা হাল আছে।

ভালো ফ্যামিলির একটা সন্তানের ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করতে হয়না। যত চিন্তা আমাদের মতো ফ্যামিলির।
এই আনন্দে মাতা ছেলেমেয়েগুলো যখন পড়াশোনা শেষ করবে, তাদের বড় বড় রেফারেন্স থাকবে। রেফারেন্স দিয়ে যেকোনো জায়গায় ভালো চাকরিও পেয়ে যাবে।
মেয়েগুলোর জন্য অপেক্ষা করছে ভালো পাত্রের সন্ধান।

আর আমাদের মতো ফ্যামিলির সন্তানেরা বড় হয় বড় বড় স্বপ্ন দেখতে দেখতে।
ছোটোবেলায় যখন বাবাকে দেখি, খুব ভোরে বাবা ভাঙ্গা একটা ছাতা মাথায় কাজে বেড়িয়ে যাচ্ছেন। কোনোমতে মুখে দুটো ভাত গুঁজে নিয়ে তার কাজের সন্ধানে বেড়োনো দেখে স্বপ্ন দেখতাম, বড় হয়ে যখন পড়াশোনা শেষ করবো, বাবাকে আর কষ্ট করতে দেবো না।
এই বাবাকে বুড়ো বয়সে এখনো কাজ করতে হয়।
মাকে দেখতাম সারাদিন কাজ করছেন। কখনো ছোটো ভাইকে খাইয়ে দিচ্ছেন তো কখনো আমাদের জন্য খাবার রেডি করছেন। সারাদিনই কিছু না কিছু করছেন মা।

স্বপ্ন দেখতাম, বড় আপু, মেজো আপু, ভাইয়া বড় হয়ে পরিবারের দায়িত্ব নিবে। আমরা তখন একটা বড় ঘরে থাকবো।
সবই স্বপ্ন !!!

নিজের জন্য স্বপ্ন দেখতাম। ভাবতাম, নিজেদের ব্যবস্থা হয়ে গেলে কিছু পথশিশুর দায়িত্ব নিজে নিবো। সবাই এভাবে কিছু কিছু বাচ্চার দায়িত্ব নিলে দেশে এমন ছিন্নমূল শিশুর সংখ্যা অনেক কমে যাবে।

কোথায় কি!
নিজেরই কোনো ঠিক নেই।
বাবা এখনও কাজ করছেন। মা এখনও সংসারের ঘানি টানছেন। মেজো আপুটা নিজের ইচ্ছেয় বিয়ে করে ফেললো। বড় আপু এতোদিন ফ্যামিলির কথা ভেবে নিজের বিয়েটা নিয়ে কখনো চিন্তাও করেনি। এখন ওরও যাওয়ার সময় হয়ে গেছে। ভাইয়াটা নিজেরে ব্যবসা গোছাতেই ব্যস্ত।

নিজের পড়াশোনা শেষ করার আগে এখন টাকা রোজগারের চিন্তায় পড়ালেখার চিন্তাই বাদ দিতে ইচ্ছে করছে।

আমাদের মতো নিম্ন মধ্য আয়ের দেশের নিম্নমধ্যবিত্ত ফ্যামিলির কাহিনীই এমন। পড়াশোনা পড়াশোনা। দেশের উন্নতি'র চিন্তা। সব লাটে গেছে।
এখন সবার ফ্যামিলির কথা চিন্তা করতে গিয়ে ছেলে মেয়েরা এখন পড়াশোনা ছেড়ে দিয়ে সবাই কাজে নেমে পড়ছে। তাও নিস্তার নেই।

ওইসব বড় ঘরের ছেলেমেয়েদের সেলফি আর আড্ডা দেখে দেখে নিজের সখ মেটাই।
ভাগ্যে কি অপেক্ষা করছে তা নিজেদের জানা সম্ভব হলেও কিছু করার নেই।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×