somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবুজ আবার আমাদের মাঝে ফিরে আসবে (রিপোস্ট)

১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবুজ এখনো স্বপ্ন দেখে ও আবার এই কুয়েট ক্যাম্পাসে ফিরে আসবে।ও স্বপ্ন দেখে একজন প্রকৌশলী হিসেবে সে বের হবে। আরো অনেকের মতোই প্রকৌশলী হবার স্বপ্ন নিয়েই সে এসেছিল কুয়েটে।বাবা মা, ভাই-বোন ছেড়ে উচ্চশিক্ষার আশায় পাড়ি দিয়েছিল খুলনায়। আজ থেকে কয়েক সপ্তাহ আগেও তার চিন্তা ভাবনায় ছিল কিভাবে এই সেমিস্টারের রেজাল্ট ভাল করা যায়। কিছুটা অসুস্থ ছিল সে। কিন্তু সেটা যে এতোটাই মারাত্মক তা যেমন সেও বুঝেনি, তেমনি বুঝিনি আমরাও। প্রকৃতির নিয়ন্ত্রন যার হাতে তার চিন্তাভাবনা মাঝে মাঝেই বড় নিষ্ঠুর ঠেকে। নয়তো সবুজই কেন আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে দাঁড়িয়ে থাকবে।

সবুজ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।আমরা তাকে নুরু বলেই ডাকি।একজন বিপ্লবীর নামে তার নাম।নূর হোসেন।দুই ভাই এক বোনের মধ্যে মেজ।বড় বোনের বিয়ে এ বছর ফেব্রুয়ারির ৪ তারিখ।হয়তো বোনের বিয়ে উপলক্ষে আর কিছুদিন পরই তাকে ঢাকা যেতে হত।কিন্তু ভাগ্য তাকে আরো আগেই নিয়ে গেলো সেখানে।অসুস্থ অবস্থায় সবুজ ঢাকা গেল।এরপরই আমাদের কাছে এলো সেই দুঃসংবাদটি।সবুজের কিডনি দুটি নষ্ট হয়ে গেছে।বাংলাদেশ মেডিকেলের বেডে শুয়ে সবুজ এখন প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে।সবুজের চিকিৎসার জন্য দরকার কমপক্ষে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা।আমাদের সমাজের একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা সংস্থান করা কতটা কষ্টসাধ্য তা আমরা সকলেই বুঝি।

সবুজের সাথে আমাদের অনেকেই দেখা করতে ঢাকা গিয়েছিল।আমাদের অনেকের সাথে তার নিয়মিত মোবাইলে যোগাযোগ হচ্ছে।সে এখনো ভাবে সুস্থ হয়ে ফিরে এসে সে পরীক্ষা দেবে।সুস্থ হয়ে ফিরে আসবে ক্যাম্পাসে,আমাদের মাঝে।আমরাও স্বপ্ন দেখি আমাদের নুরু হারিয়ে যাবে না।আমরা বিশ্বাস করি আমাদের বন্ধু অকালে এই পৃথিবী ছেড়ে যাবে না।

আসুন আমরা সবাই সবুজের জন্য এগিয়ে আসি।একজন মাকে,একজন বাবাকে যেন পুত্র হারানোর শোকে কাতর হতে না হয়।আসুন আমরা একটু মানবিক হই।আসুন, আমরা সবাই মিলে সবুজকে বাঁচিয়ে তুলি।

সাহায্য পাঠানোর ঠিকানা-
Standard Chartered Bank
Md. Delwar Hossain
Account No.: 18-9412387-01
( যেকোন শাখায় জমা দিলেই হবে )

লিখেছেন: শেখ সাদ সৃষ্টি
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×