পাহাড়ে আবার যেনো ফিরে এসেছে সেই পুরনো আশির দশক। আবার প্রায়শই লাশ পড়ছে নিরীহ বাঙালী (সরি,সুশীলদের ভাষায় সেটেলার-দের)র। এই মাসেই লংগদু উপজেলার ভাসান্যাদাম এবং বাঘাইছড়ি-লংগদু সীমান্তবর্তী কাপ্তাই হ্রদে পাওয়া গেলো পরিত্যক্ত এবং হাত-পা বাধা দুই বাঙালীর লাশ। আব্দুল মোতাবেল সামান্য কাঠমিস্ত্রী আর মনোয়ারা বেগম বিধবা মহিলা। কে মেরেছে তাদের ??
পানছড়িতে নির্মম হত্যাকান্ডের শিকার্ এক ত্রিপুরা মহিলার হত্যার প্রতিবাদে কত কর্মসূচী পালিত হচ্ছে,বিবৃতি দিচ্ছে দেশী বিদেশী সুশীলরা,ইন্টারনেটে চলছে ব্যাপক প্রচারনা। আর বাঙালী নিহত হওয়ার সংবাদটি কি অবহেলায় প্রচার করলো সুশীল মিডিয়া। হায়রে দেশ !
কথিত পার্বত্য চট্টগ্রাম কমিশনও নীরব।
পাহাড়ে একজন পাহাড়ী এবং একজন বাঙালীও যেনো মারা না যায়।
পাহাড়ে যেনো কোন স্বার্থান্বেষী গ্রুপ ধান্ধা করতে না পারে।
পাহাড় নিয়ে ব্যবসা করা এনজিও,সাংবাদিক,দাতা সংস্তা,বুদ্ধিজীবিদের রুখে দাঁড়ান.......
পাহাড়ের সকল অস্ত্রধারীরা নিপাত যাক !
...........................পাহাড়ী বাঙালীর যৌথ উন্নয়ন এবং ভ্রাতৃপ্রতীম সম্পর্কই বদলাতে পারে পার্বত্য চট্টগ্রামকে..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


