somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝিলিকের ঝলক [ছোট গল্প]

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝিলিকের ঝলক

_
_
উত্তরের শৈত্য প্রবাহের তীব্রতায় কালচে হয়ে আছে পিনুর ত্বক। খুপরির পাশে তরু, পলাশ আর ছোট বোন টুকিকে নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে পিনু। জ্বালানি হিসেবে আছে রাস্তায় পরিত্যাক্ত কাগজ। কুয়াশায় ভেজা কাগজগুলোতে আগুন ধরছে না। বেশ কসরত করেও পিনু পারছেনা আগুন জ্বালাতে। টুকি বলল “থাক ভাই চল ঘরে যাইগ্যা।”
-ঘরে গিয়া কিতা করবি? হেইনও তো হেই ঠান্ডাই। তার চে’ চল ইস্টিশনে গিয়া মাইনষের মইধ্যে বইসা থাহি। মাইনষের গরমে আমরারও গরম লাবগব।
-তুই কেমনে জানসরে মাইনষের ভীড়ের মধ্যে থাকলে গরম লাগব? বলল তরু।
-কেন কাইল নূর স্যারে কইছিন; হুনসস না? স্যার কইছিল মানুষের ভীড়ের মধ্যে শীত কম লাগে। বুঝজস তরু?
- হহ্ বুঝছি চল তাইলে ইস্টিশনেই যাই।
চারজনই একসাথে স্টেশনের প্লাটফর্মের দিকে যাত্রা শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে বস্তির বাসিন্দাদের মধ্যে এই চারজনই একটু আলাদা ধরণের। কোন চুরি-চামারিতে বা ঠকবাজিতে নেই ওরা। বস্তিবাসীরা এই দলটাকে ভালবেসে নাম দিয়েছে সন্নাসি কাব। এদের মধ্যে পিনুই সবার বড়। বুঝেও সবার চেয়ে একটু বেশি। ‘ঝিলিক শক্ষা পরিবার’-এর সান্ধ্যকালীন স্কুলের সেরা শিক্ষার্থী এই চারজন।

স্টেশনে আজ প্রচন্ড ভীড়। বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে গোলমালের কারণে ট্রেন চলাচল বন্ধ আজ সারাদিন। দেশের নানা জায়গায় যেতে আসা যাত্রীদের দুর্ভোগ এখন চরমে। চারপাশে হকার আর ক্যানভাসারের ব্যাস্ত সময় কাটছে। এমন সময় রেল স্টেশনে আসে বস্তির এই চারজন।

-এত্ত মানুষ কেনরে ভাই? বলল টুকি। সাথে সাথে তাল মিলাল তরু আর পলাশ।
-পিনু বলে কি জানি জানিনা তো! এত্তো মানুষ স্টেশনে থাকার কথা না রে। চল বই মামাকে জিগাই। ওরা সাথী গ্রন্থ বিতানের শ্যামল দত্ত কে বই মামা বলে ডাকে।
- হহ্ তাই চল। এই বলে সন্নাসি ক্লাবের চার ক্ষুদে সদস্য ছুটল তাদের বই মামার কাছে।
- বই মামা! আইজকা ইস্টিশনে এত্তো মানুষ কেন?
- আরে এ যে দেখি পুরা সন্নাসি কাব একসাথে। তো কিল্লাইগ্যা ? খালি কি ইস্টিশনের এত্তো মানুষ দেখবার লাইগ্যাই আইছুন নি? প্রশ্ন করেন শ্যামল দত্ত।
- নাহ্ এমনিই আইছিলাম বাইরে যে শীত। আর যে বাতাস! শইল কাঁপতাছে। তাই ইস্টিশনে আইছিলাম মাইনষের ভীড়ে থাইক্যা একটু গরম পাইতে। বলল পিনু।
- ভালাই বুদ্ধি খাডাইছুইন দেহা যায়। এইবার হুনুইন! শ্যামল দত্ত এই চারজনকে বেশিরভাগ সময়ই আপনি বলেই ডাকেন। কাইল টঙ্গিতে বিশ্ব এস্তেমা। এস্তেমায় যাওনের লাইগ্যা শত শত মানুষ ইস্টিশনে বইসা রইছে। সাথে আছে নানা জায়গায় যাওনের মানুষও। কিন্তু সমস্যা হইল ভার্সিটিতে গোলমাল হইতাছে তাই গাড়ি চলাচল বন্ধ হইয়া আছে।
- কিন্তু মামা ভার্সিটি না লেখা পড়ার জায়গা হেইনে গোলমাল হয় কেন? তাইলে আমারা বড় অইয়া ভার্সিটিতে পড়ুম কেমনে? যেহানে গোলমাল হইয়া গাড়ি বন্ধ অইয়া যায় হেইনে পইড়া কী অইব? মামা!

পিনুর কথায় শ্যামল দত্ত হেসে দিলেও বিব্রত হয়। তার এমন প্রশ্নে। কারণ শ্যামল দত্ত আর কয়েকজন সমাজসেবি মানুষের চেষ্টায় গড়ে ওঠেছে ‘ঝিলিক শিক্ষা পরিবার’। আর ঝিলিকের সন্ধ্যাকালীন স্কুলের এই চার ছাত্রের মাঝে শ্যামল দত্তই বুনে দিয়েছেন ভার্সিটিতে পড়ার স্বপ্নবীজ। শ্যামল দত্ত অসহায় হয়ে এদিক ওদিক তাকাতে থাকেন। কিন্তু কোন উত্তর খুঁজে পাননা পিনুর এই প্রশ্নের।

এরই মাঝেই টুকি একটু চিৎকার করেই বলে ফেলে- দরকার নাই আমার ভার্সিটি পড়ার। আমি মেয়ে মানুষ মারামারি করুম কেমনে? বই মামা আরো অসহায় হয়ে যান। কী বলবেন ঠাহর করে ওঠতে পারছেন না। প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলেন তোমাদের কোন বই লাগবে?
- মামা আগে বলেন ভার্সিটিতে গোলমাল হয় কেন? বলল পিনু।
- মামা আমার টম সয়ারে দুঃসাহসিক অভিযান বইটা লাগব। বলল তরু।
- মামা আগে কওনা ভার্সিটিতে গেলে গোলমালের সময় আমরা কী করব? বলল পলাশ।
এইবার বই মামা একটু ধমকে ওঠেন। আরে যাও তো খালি প্রশ্ন আর প্রশ্ন। যখন ভার্সিটিতে যাইবা তহন কমুনে। মাত্র পড় পাঁচ কেলাশে অহইন্যেই ভার্সিটির ছাত্র হয়া গেছো। যাও বাসায় যাও ইস্কুলের সময় আছে আর মাত্র এক ঘন্টা। রেডি হইয়া ইস্কুলে যাও। বড় ইলে সব বুঝবা।
- সব প্রশ্নে খালি বড় হও! আর বড় হও। সমস্বরে চারজনই বলে ওঠল।
-আরে সাহেব ওদেরকে এভাবে ধমকে ওঠলেন কেন? ওরা তো আপ্নার কাছে জানতে আসছে। ওদের জানতে দিন। ধমক দিলে ওরা জানবে কোত্থেকে? বললেন পাশে বসে দীর্ঘণ শ্যামল দত্ত আর চার বিচ্চুর আলাপ শুনে আসা এক ভদ্রলোক। তিনি বললেন তোমরা কি শুনবে আমার কাছ থেকে তোমাদের প্রশ্নের উত্তর।
- চার জনই বলে ওঠল হে! শুনব। আপনি কি বলতে পারবেন ভার্সিটিতে কেন গোলমাল হয়।
- হ্যাঁ বলতে পারব। এইবার তাইলে শোন। ভার্সিটিতে যারা পড়তে আসে; তারা সবাই তোমাদের মত এত ভাল মানুষ নয়। কেউ কেউ আছে রাজনীতি করে। আবার কেউ আছে শুধুই শয়তানি করার জন্য গন্যগোল বাজায়। তাই ভার্সিটিতে মাঝে মাঝে কিছু গোলমাল হয়। আমি আশা করি তোমরা যেদিন বড় হয়ে ভার্সিটিতে পড়তে যাবে তখন আর গোলমাল হবেনা।
- কেন হবেনা? আংকেল!
- কারণ তোমরা খুব ভাল ছেলে। তাই তোমরা পড়াশোনা ছাড়া অন্য কিছু করবেনা। সুতরাং নো গন্ডগোল! তোমরা ভাল ভাবে পড়-শুনা কর। একদিন তোমারা ভার্সিটিতে পড়বেই। তো তোমরা কে কোন কাসে পড়ো?
- আমি কাস ফাইভে। এইবার সমাপণী দিমু। স্যার বলছেন আমি বৃত্তি পামুই! বলল পিনু।
- আর আমরা সবাই কাস ফোরে। বলল পলাশ, তরু আর টুকি। তবে টুকি আমাদের মধ্যে সবচেয়ে বেশি পড়া পারে। বলল তরু।
- সাবাস ! তাহলে তোমারা সবাই ভাল ছাত্র। তোমাদের অনেক ধন্যবাদ। আমাকে কি তোমদেরে স্কুলে নিয়ে যাবে? আমি তোমাদের স্কুলটা দেখতে চাই।
- আপনি কোথায় যাবেন? সেখানে যাবেননা? ইস্কুলে গেলে যদি ট্রেইন চইল্যা যায়। তাইলে তো আপনার বিপদ হইবো।
- আমি সাংবাদিক মানুষ। কোথাও যাবনা। ময়মনসিংহে একটা স্কুল দেখতে আসছি। স্কুলটার নাম ‘ঝিলিক শিক্ষা পরিবার’।
-চারজন এক সাথে চেচিয়ে বলে, এইটাই আমাদের ইস্কুল। এইটাই আমাদের ইস্কুল! চলেন আমাদের সাথে আমারা আপনারে ইস্কুলে নিয়া যামু। আপনেরে দেখলে নূর স্যার বিরাট খুশি অইব!

এদিকে ওদের চিৎকারে শ্যামল দত্ত এই দিকে মনযোগ দেন। শুনতে পান ঢাকা থেকে আগত সাংবাদিক তাদেরই স্কুলটা দেখতে আসছে। বেশ কৌতুহল নিয়ে সাংবাদিক কে জিজ্ঞাস করেন আপনি কেমনে আইলেন? কোন ট্রেন তো আজ এই লাইনে আসেনাই!
- না আমারা ট্রেনে আসি নাই। আসছি মাইক্রোতে করে। স্টেশনে আসছিলাম মূলত আপনার সাথে কথা বলে স্কুলে যাব এই ইচ্ছায়। কিন্তু এই চার জনের সাথে কথা বলে আপনাদের স্কুল সম্পর্কে আমাদের ধারণাটা অনেক বেশি বদলে গেছে।
-আপনাদের ধারণ কেমন ছিল? আমাদের স্কুল সম্পর্কে?
- না মানে আমারা ভাবছিলাম হয়তো এটা একটা প্রয়াসমাত্র। এটাকে সামনে এগিয়ে নিতে আমারা একটু কাজ করব। এখন দেখলাম এটাতো অনেক বেশি এগিয়ে আছে। তো চলেন আমাদের সাথে।
-জ্বী আমি যাব। একটু পরে আইতাছি। আপনি এদের সাথে যান বলে শ্যামল দত্ত সন্নাসি ক্লাবের দিকে ইশারা করেন। আর সাংবাদিক নাসিরকে বলে এরা হলো আমাদের সন্নাসি ক্লাব।
- সন্নাসি ক্লাব মানে?
- সন্নাসি কাব মানে; এরা হলো রেলওয়ে বস্তির খুপড়িতে বেড়ে ওঠা অন্ধকার জগতের আলোর মানুষ। যেখানে সবাই চায় তার ছেলে শিখুক পকেট কাটা আর আয় রোজগারের পন্থা সেখানে এই চারটা এইসব অন্ধাকার জাগতের কোন কাজেই যায়না। সারাদিন মানুলে ফুট ফরমায়েশ খেটে যা পায় মায়ের হাতে দিয়ে সোজা স্কুলে। রাতে আমি দোকানে বড় ভাইকে রেখে এই চারজন ও পাশের বাঁশবাড়ি কলোনীর কয়েকজনকে একটু পড়াতে যাই। এইটুকোই ওদের পড়ার টাইম। কিন্তু এগুলোর মেধা দেখলে আপনেও ঠাসকি খাইবেন।
-আচ্ছা আমারা আরো কথা বলব আপনার সাথে এখন স্কুলে যাব। চলো সন্নাসি ক্লাব আমরা তোমদের স্কুলে যাবো।
-চলেন আমারার সাথে।
-তোমরা বই-খাতা নিবানা?
-স্যার আমাদের বই-খাতা ইস্কুলে নিতে হয়না। সব আছে ইস্কুলে। বাসায় আছে শুধু অংক বই আর ইংরেজি বই।
- নাসির খানের বিস্ময়াভিভূত হওয়ার পালা শুরু হয় দ্বিতীয় ধাপে।

সাংবাদিক নাসির খান চার জনের দলটি নিয়ে যান স্কুলে। স্কুলের প্রধান শিক শ্যামল দত্তের কাছে আগেই ফোনে জেনেছেন দেশেন শীর্ষ একটি দৈনিকের একজন সাংবাদিক আসবেন স্কুলে। তাই তিনি নাসির খানকে উষ্ণ স্বাগতম জানালেন। নাসির খানকে স্কুলের সার্বিক অবস্থা জানালেন প্রধান শিক জনাব নূর আল আজম। যিনি নূর স্যার নামেই পরিচিত।

- দেখুন প্রথম যখন স্কুলটি আমারা শুরু করি তখন স্থানীয় অনেকের মনেই এই ধারণা ছিল যে আমারা বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে এখানে নামকা ওয়াস্তে একটা কিছু করে দেখাতে চাচ্ছি। কেউ কেউ এসে ভাগ-ভাটোয়ারাও চেযেছেন। তবে আমরা একসময় সবাইকে বুঝাতে সম হয়েছি যে এটা আমদের নিজেদের পকেটের পয়সার করা একটা সেবামূলক কাজ। এখন আর সেই সমস্যা নাই। তবে আমারা মাঝে মাঝে বই পাওয়ার ক্ষেত্রে ঝামেলায় পড়ে যাই।
-কেমন ঝামেলা?
- চাহিদা অনুপাতে বরাদ্দ দেয়া হয়না। আবার আমাদের বই বাসায় দেওয়া হয় না। এটা নিয়েও কেউ কেউ তীর্যক মন্তব্য করে। তবে শ্যামল দা একসময় সব সমস্যার সমাধান করে ফেলেন।

তার পর তিনি বেশ কিছু ফটো তোলে। স্কুলের আন্যসব শিক-শিক্ষিকার সাথে কথা বলে। একটা রিপোর্ট করবেন বলে আশ্বাস দিয়ে বিদায় নেন। কিন্তু যেই স্কুল থেকে বের হবেন। অমনিই স্কুলে সব ছাত্র অফিসের দরজা হতে সীমানা দেয়ালের গেট পর্যন্ত হাতে হাত ধরে দুপাশে দাঁড়িয়ে যায়। আর স্কুলের থিম সঙ গাইতে থাকে। এদর সামনের সাঁড়িতে আছে সেই সন্নাসি কাব।
- আপনি আজকে মুমিসিং থাহেন; আমারা রাইতে আপনারে গান গায়া হুনামু। টুকি ও তরু ভাল গাইতে পারে। টুকি পারে হামদ আর নাত। আর তরু পারে নজরুল গীতি আর রবীন্দ্র গীতি। বলল পিনু।
- আর পিনু কী পারে? বা পলাশ কী পারে?
- পিনুও গাইতে পারে স্যার! তবে হেয় আবৃত্তি করতে পছন্দ করে। বলল পলাশ।
- আর তুই কী পারস কইয়া দিমু আমি এখন। তুই আমারে কথা কইসস। আমিও কমু তর কথা। স্যার! পলাশ দেশের যত মাইয়া গায়ক আছে তাদের সবার গলা নকল করতে পারে। গত বছল হে সার্কাসের দলে গেছিল। কিন্তু হেরে সবাই গালে আর নাকে টানে। কয় গাল্টু বাবু। তাই আইয়া পরছে। আর হে বড় অইয়্যা ডাক্তর অইতে চায় হেইডাও একটা কারণ। একদমে কথাগুলো বলে হাপাতে লাগল পিনু।

নাসির খান একটা ফোন দিয়া কিছু কথা বললেন। তার পর বলেন পিনু আজ রাতে আমারা তোমাদের খুপড়িতে থাকমু। আর তোমদের আম্মু আব্বু থাকবেন জেলা পরিষদ ডাক বাংলোয়। আমারা সারা রাত তোমাদের গান শুনমু। আর আমুদ ফুর্তি করমু। ঠিকাছে।
- হুরররররররররররররররররে বলে লাফিয়ে উঠল। সন্নাসি ক্লবসহ সবাই।

কিন্তু সমস্যা দেখা দিল দুইটা এক. শ্যামল দত্ত কিছুতেই নাসির খানের টিমকে বস্তির খুপড়িতে থাকতে দিবেননা। দুই. ডাক বাংলোয় বস্তির মানুষকে কিছুতেই থাকতে দেয়া হবেনা বলে জানালেন কেয়ার টেকার।

শ্যামল দত্তকে মেনেজ করলেন নাসির খান নিজেই। আর ডাক বাংলোর জন্য তাকে কিছুটা লবিং করতে হলো। সাথে সাথে তার পত্রিকার অনলাইন সংস্করণে নিউজও করল এই শিরোনামে ‘‘বস্তিবাসিরা কি বাংলাধেশের নাগরিক ?’’ সাথে সাথে ডিসি এসে বস্তির চারটি পরিবারকে এক রাত থাকার অনুমতি দিলেন। পাশাপাশি ডিসি সাহেবও আবদার জানালেন। রাতে নাসির খানের সঙ্গী হতে। নাসির খান রাজি হলেন কোনভাবেই যেন সিকিউরিটির বাড়াবাড়ি না থাকে এই শর্তে।

রাত দশটায় শুরু হলো ঝিলিক শিা পরিবারের স্কুলে। সন্নাসি কাব আর স্কুলের আরো কয়েকজন শিক্ষার্থী নিয়ে জমজমাট আয়োজন। রাত বারটা পর্যন্ত ওদের পরিবেশনায় মুগ্ধ হয়ে ঘোরগ্রস্ত প্রতিটি মানুষ। খাওয়া দাওয়া শেষে নাসির খান, ডিসি, কবি এস ফয়েজ, শ্যামল দত্ত আর নাসির খানের টিম রেলওয়ে বস্তির খুপড়িতে এসে আশ্রয় নিলেন। কেউ তখনো জানতে পারেনি। কারা আজ রাতে এই খুপড়িগুলোর বাসিন্দা।

ভোর পাঁচটায় প্রথম ঘুম ভাঙ্গে ডিসি মহোদয়ের। তিনি বলেন গত চল্লিশ বছরে এমন শান্তির ঘুম আমি ঘুমাইনি! কবি বলেন আমি ঘুমের টেবলেট ছাড়া একটা মুহূর্তও ঘুমাতে পারিনা আজ এক স্বপ্নময় ঘুম দিলাম। একে একে সবাই বলতে লাগল আরামদায়ক ঘুমের ফিরিস্তি।

আর ডাক বাংলোর খবর! একটুও ঘুম হয়নি ওদের। সারারাত কেটেছে এক ধরণের ঘোরের মধ্যে। একজনের বয়স্ক বস্তিবাসীর কথায় “রংয়ের বাহার থাকলেও সুখের বাহার নাইক্যা”।
পর দিন দেশের শীর্ষ দৈনিকের লিড নিউজ“ ঝিলিকের ঝলক সন্নাসি কাব”।

সকাল আটটার পর ব্যাস্ত হয়ে উঠল শ্যামল দত্ত আর নূর আল আজম স্যারের মোবাইল দুটো।

২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×