[এক.]
ফারসি:
حمد می گوید خدا را عندلیب
کاعتماد رزق بر تست ای مجیب
উচ্চারণ:
হামদে মী গুইয়াদ খুদারা আনদালীব
কা'তেমাদে রিযকে বর তুস্ত আয় মুজীব।
অনুবাদ:
রবপ্রশস্তি করে বলছে বুলবুল
ওগো দুয়া কবুলকারী
জীবিকাতে তোমার প্রতি আমি
সব ভরসা রাখতে পারি।
[দুই.]
ফারসী:
چون ز جزو مرگ نتوانی گریخت
وانکه کلش برسرت خواهند ریخت
উচ্চারণ:
চূঁ যে যুযবে মরগে না তোয়ানী গুরীখত
ওঁয়াকে কুল্লাশ বর সারাত খাহান্দে রীখত।
অনুবাদ:
নাই ক্ষমতা তোমার কোন জানি
মরণ হতে রক্ষা পাবে
মৃত্যু এসেই তোমার ওপর বসে
রবের কাছে নিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





