somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেইড ইন বাংলাদেশ

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ম্যাকস সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের জায়ান্ট ক্রেতা আমেরিকান অ্যাপারেলসের মডেল হয়েছেন। পোশাকের মডেল তিনি, অথচ গায়ে কোনো পোশাক নেই! জানিনা কতখানি ফটো-শপের কারসাজি, তবে নির্দ্বিধায় বলা যায় যে মডেল হিসেবে তিনি অত্যন্ত আকর্ষণীয়। আর আকর্ষণীয় ফিগারের এই নারীকে সম্পূর্ণ নগ্নবক্ষা করে পণ্য হিসেবে উপস্থাপন করে আমেরিকান অ্যাপারেলস হয়ত তৃপ্ত, কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে, একজন বাঙালি নারী হয়ে আমরা কি গর্বিত হতে পারছি?

নগ্নবক্ষা নারী কিংবা সম্পূর্ণ নগ্ন নারী পাশ্চাত্যে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াতে নতুন কিছু নয়। এই বিজ্ঞাপন নিয়েও হয়ত কেউ মাথা ঘামাত না যদি না বাংলাদেশে জন্ম নেয়া এই মডেল তার নগ্ন ছবির উপর সমগ্র বাংলাদেশির অতি গর্বের একটি বাক্য ‘মেইড ইন বাংলাদেশ’ লিখে আবেদনময়ী হয়ে পোজ না দিতেন।

আমরা নারীরা শালীনতার সঙ্গে নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে যখন একটু একটু করে গরীব এই দেশটিকে এগিয়ে নিয়ে যাবার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি, তখন বাঙালি চেহারার এই নারী নিজেকে নগ্ন করে বাংলাদেশের তৈরি বলে বিশ্ববাসীর কাছে তুলে ধরে কি বার্তা দিতে চাইছেন?

একসময় মানুষ গাছের ছাল-পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢেকে রাখত। পোশাকবিহীন সেই সময়ের মনুষ্যজাতিকে অসভ্য বলে গণ্য করা হয়ে থাকে। বলাবাহুল্য, মানুষের পোশাক সভ্যতার পরিচয় বহন করে। পোশাকের মধ্য দিয়েই মানুষ তার সংস্কৃতি, জাতীয়তা, ধর্ম, ব্যক্তিত্ব ও রুচির পরিচয় দিয়ে থাকে। কাজেই মানুষের জন্য পোশাক অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কিন্তু নিজেদের সব চেয়ে সভ্যজাতি হিসেবে পরিচয় দানকারী দেশগুলো যখন নারীকে নগ্ন করে পণ্য হিসেবে ব্যবহার করে, তখন তাকে তারা অসভ্যতা না বলে আধুনিকতা হিসেবে প্রচার করে থাকে। আর এই আধুনিকতার নগ্ন স্রোতে ভাসিয়ে দিয়ে নারীরাই নিজেদের সব চেয়ে বেশি ক্ষতি করছে!!

পাশ্চাত্যে এমনকি ভারতেও আজকাল মেয়েরা কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে নগ্ন হয়ে যায়। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ যখন নারী নগ্ন হয়ে করে, তখন নারীর বুদ্ধির দৈন্যতা দেখে করুণা করা ছাড়া আর কিছুই করার থাকে না। পুরুষের ভোগের বস্তু হিসেবে নিজেদের উপস্থাপন করতে যখন নারী মরিয়া হয়ে ওঠে তখন পেটের দায়ে শরীর বিক্রি করা যৌনকর্মীদের সঙ্গে এদের আর কোনো পার্থক্যই থাকে না।

কিন্তু প্রশ্ন হলো- নারী স্বাধীনতা, পুরুষের সমান নারীর অধিকার এসবের জন্য মুখের ফেনা তুলে আমরা নারীরা কি এই স্বাধীনতা চাইছি?

দুই.
তসলিমা নাসরিন নাকি নারীদের পক্ষে কথা বলেন বলে দাবি করেন। সেই তসলিমা চাইতেন মেয়েরাও পুরুষদের মত নগ্নবক্ষ হয়ে ঘুরুক, রাস্তার পাশে প্রাকৃতিক কর্ম সারুক, যৌন ইচ্ছে জাগলে পুরুষকেও ধর্ষণ করুক!!

দেহ প্রদর্শন করে কোনো মেয়ে যদি বিজ্ঞাপন করতে চায়, তসলিমা নাসরিন তাতে আপত্তির কিছু দেখেননি। অথচ সানি লিওনের মত পর্নো তারকাকে নিয়ে যখন মুখর ভারতের পত্রপত্রিকা, তখন এই তসলিমাই তার এক টুইটার বার্তায় লিওনকে নারী সমাজের কলংক হিসেবে আখ্যায়িত করেছিলেন। তসলিমা নিজেও তার শরীর প্রদর্শনে পুরুষকে প্রলুব্ধ করেছিলেন বলে দাবি করেন। তাহলে পর্নো নায়িকা সানি লিওন ও লেখক তসলিমার মাঝে পার্থক্য কোথায়?

তসলিমা তার লেখায় সব নারীকেই যৌন অধিকার সচেতন হতে সোচ্চার হওয়ার পরামর্শ দেন। যার সঙ্গে ভালো লাগে, যেখানে ভালো লাগে সেখানেই যৌনকর্মে লিপ্ত হতেও তিনি নারীদের উত্সাহ দিয়ে থাকেন। প্রশ্ন হল এর নামই কি নারী স্বাধীনতা?

তিন.
শুরু করেছিলাম আমেরিকান অ্যাপারেলসের মডেল ম্যাকসের নগ্নবক্ষের বিজ্ঞাপন নিয়ে, শেষ করছি আরেকটি বিজ্ঞাপন দিয়ে। দেশের আরেকটি জনপ্রিয় অনলাইন পত্রিকায় ‘লাইফ স্টাইল’ বিভাগে বাংলাদেশের তরুণ-তরুণীদের ট্যাটু কালচারে উদ্বুদ্ধ করতে ট্যাটুর গুনগান করে একটি লেখা প্রকাশিত হয়েছে। যেখানে টপলেস হয়ে সামিনা নাম্নী এক মডেল ট্যাটু অঙ্কিত তার উন্মুক্ত পিঠের ছবি দিয়েছেন। ওপর একটি ছবিতে টপলেস অবস্থায় তার পুরুষ সঙ্গীর সঙ্গে দাঁড়িয়ে ফটোসেশন করছেন। সভ্যজাতির ধারক (!!) আমেরিকায় নগ্নবক্ষা নারীর প্রচারিত আমেরিকান অ্যাপারেলসের এই বিজ্ঞাপন আর দেশীয় অনলাইন পত্রিকায় নগ্নপৃষ্ঠে ট্যাটুর বিজ্ঞাপনে আদৌ কি খুব বেশি পার্থক্য আছে? দেশের ভেতরেই আজ মিডিয়াগুলোতে আমাদের তথাকথিত আধুনিক নারীরা তার শরীর নগ্নভাবে প্রদর্শন করে বেড়াচ্ছে!

নারী স্বাধীনতা, সমাধিকার কিংবা শিল্পের আড়ালে নারী যে ক্রমেই কর্পোরেট দুনিয়ার ভোগ্যপণ্য তথা বারবণিতায় পরিণত হচ্ছে এই সত্য যেমন নারীবাদী লেখক তসলিমা নাসরিন উপলব্ধি করতে পারেন নি, তেমনি এইসব দেহসর্বস্ব স্বেচ্ছাচারী মডেলরাও যে উপলদ্ধি করছেন না তা তো বলাবাহুল্য। কারণ এই উপলদ্ধির জন্য যে ন্যুনতম মেধা দরকার, আফসোস সে সেটুকু মেধাও তাদের নেই!!

নগ্নতা আর যৌনতাই যদি হয় নারী স্বাধীনতা ও সমাধিকারের মাপকাঠি, তাহলে আমাদের নারীদের পুনরায় ভেবে দেখতে হবে আসলেই আমরা কেমন স্বাধীনতা চাই।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×