মিথিলা তোমাকে লিখছি
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিথিলা
অনেকদিন পর তোমায় মনে পরল। ঠিক যে এখনই মনে পরল তা না। প্রায়ই মনে হয় লিখব,কিন্তু আর লিখা হয়ে উঠে না। কেমন আছ তুমি?তোমার সাথে আমার শেষ দেখা অনেক দিন আগে। কত দিন হল বলতে পারবে তো? ঠিক এক যুগ হয়ে গেছে। যখন আমরা লিটিল এঞ্জেলস এ ছিলাম...। বিশ্বাস হচ্ছে না তাই না?
জানি হওয়ার কথাও না। মনে পড়ে তুমি আমাকে কত না গল্প শোনাতে। কত মজার কাহিনী না তুমি জানতে। কি যাদুর হাসিই না ছিল তোমার।তোমার হাসির শব্দ আমার কাছে কাটা কাঁচের মত মনে হত। ঠিক যেন সরাসরি কানে না এসে হৃদয়ে এসে বিঁধত আর প্রতিদিন তোমার বাসা থেকে আনা বিশেষ ধরণের একটা কাবাব নিয়ে এসে আমাকে খাওয়াতে। সেই স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। তুমি নিশ্চয়ই তা জান না। তোমার মিষ্টি কন্ঠ স্বর আমার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করত।
তুমি কেমন আছ এখন? কোথায় থাক?কি করছ? কিছু জানি না আমি। এত মানুষের মাঝে তোমাকে আমি আসলেই হারিয়ে ফেলেছি। আমি জানি না তুমিও কি আমাকে খোঁজ নাকি। এখনও তোমার সেই মায়াময়ী আঁখি যুগল আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই। এই চিঠিটি তোমার চোখে পড়ার সম্ভাবনা মনে হয় খুবই কম। তারপরেও তোমাকে হাতড়ে খুঁজে যাব এক অন্ধ দিকভ্রান্ত পথিকের ন্যায়।
ভাল থেকো ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও...
...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮
দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ...
...বাকিটুকু পড়ুন
১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি...
...বাকিটুকু পড়ুন