আমাদের শিল্প মালিক ও যারা নতুন শিল্প করতে চান, তাদের বলছি, জেগে উঠার এখুনি সময় আর ঘুিময়ে থাকলে চলবে না। এবং আমাদের প্রতিবেশী দেশ এবং তার শিল্পের দিকে তাকান। তারা শিল্পে অনেক উন্নতি করেছে, সে তুলনায় আমরা তাদের থেকে অনেক অনেক পিছিয়ে আছি যা বলার অপেক্ষা রাখেনা। ভারতের কথা বাদদেন, কারন ভারতের সাথে তুলনা করার মতো আামাদের কিছুই নাই।(অর্থাৎ ভারতের সমকক্ষ হতে আমাদের আরো ৫০ বৎসর অপেক্ষা করতে হবে।) কিন্তু বার্মার (মায়ারমার), থাইলেন্ড, এর কথা ভাবুন। বর্তমানে বাংলাদেশকে বার্মার সাথে ও তুলনা করা যাবে না।, শিল্পে ও সামরিক ক্ষেত্রে কোন দিকেই আমরা বার্মার চেয়ে এগিয়ে নেই। অথচ গত ২০ বৎসর আগের কথা ধরুন আমরা তাদের চেয়ে উপরে ছিলাম। কিন্তু শুধু সঠিক পরিকল্পনা ও সুস্থ ব্যবস্থাপনার কারনে আজ বার্মা আমাদের চেয়ে অনেক এগিয়ে। শুধু তাই নয়, কয়েকগুন বেশি এগিয়ে, অথচ বার্মাতে গনতন্ত্র নাই, সামরিক শাসন। আর আমাদের গনতন্ত্র সহ সব কিছু থাকার পরে ও আমরা পিছিয়ে, কারণ সঠিক পরিকল্পনা ও সুস্থ ব্যবস্থাপনা সময় উপযোগী পদক্ষেপ , রাজনৈতিক অস্থিতিশীলতা , দূনীতি , আমদানির প্রতি অতি উৎসাহ এবং আমলাতান্ত্রিক জটিলতা ও দেশপ্রেমের অভাবের কারনে।
একটু চেষ্ঠা করলে আমাদের দেশে ও শিল্পের বিপ্লব ঘটতেপারে, এবং তা ৫ থেকে ১০ বৎসর এর মধ্যে সম্ভব। এবং শিল্প বিপ্লবের মাধ্যমে দেশের অনেক বেকার লোকের চাকুরি হবে। যা দেশের বেকার সমস্যার ও অনেক টা সমাধান হবে। দেশে শিল্পের বিপ্লবের জন্য যা করা যেতে পারে (আমার মতে)ঃ-
1) শিল্প বান্দব আইন। প্রয়োজনে ভারতের শিল্প আইনের মত দেশপ্রেমিক শিল্প আইন প্রনয়ন।
2) কোন বিদেশি প্রতিষ্ঠান শিল্প ¯^স্থাপন করতে চাইলে তাকে অবশ্যই যৌথ ভাবে করতে হবে।
3) বর্তমানে দেশে যে সকল চালু ও উন্নত শিল্প আছে । সে রকম শিল্প করতে না দেওয়া ।
4) কৃষি ও কৃষিপন্য ভিত্তিক শিল্প স্থাপন করা।
5) খাদ্য প্রক্রিয়াজাত করন শিল্প স্থাপন।
6) মটর সাইকেল ও মটর গাড়ী শিল্প স্থাপন করা।
7) কম্পিউটার হার্ডওয়ার শিল্প স্থাপন করা।
8) ইলিকট্রিক ও কঞ্জিউমার ইলিকট্রনিক্স শিল্প স্থাপন করা।
9) মোবাইল ও টেলিফোন শিল্প স্থাপন করা।
10) দুগদ্ধ ও ডেইরী শিল্প (যেখানে শুধু গুড়ো দুধ ও দুধ জাতীয় পন্য উৎপাদিত হবে)।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



