somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোর

০২ রা মে, ২০১৩ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোর
ডা.সুরাইয়া হেলেন

ঢাকার মাঝে যে এমন একটা জায়গা আছে আমার ধারনাতেই ছিলো না!মীরপুর ডি.ও.এইচ.এস-এর ৬তলা অ্যাপার্টমেন্টের ৪ তলার ২৪০০বর্গফুটের বাড়িটায় যখন উঠে এলাম,একটা ভালো লাগা কাজ করতে লাগলো!বাসার সামনে প্রশস্ত রাস্তা,চারদিক খোলামেলা,সুনসান নীরবতা!তবে চারদিকে ৬-৭তলা নতুন নতুন অ্যাপর্টমেন্ট উঠছে।সারাদিন ইট,পাথর,কাঠ,লোহা-লক্কড়ের বিচিত্র শব্দ সেই নিঃস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে!হাঁটতে বের হলে কাছেই পুকুর,পুকুর পারে কদম গাছ!শীতল বাতাস উড়িয়ে নিতে চায়!সন্ধ্যা নামে পশ্চিম আকাশে আবীর ছড়িয়ে!এরপর পুরো এলাকাটা নিঝুমপুরী!শুধু নিচে আ্যাপার্টমেন্টের দারোয়ান,কেয়ারটেকার আর আশপাশের অর্ধ-সমাপ্ত বাড়ির দারোয়ানদের নিম্নস্বরের কথাবার্তা,ফিসফিসানি শোনা যায়!বেশ লাগে আমার।লেখালেখির জন্য একেবারে উত্তম পরিবেশ!
এক সন্ধ্যায় আমরা চায়ের টেবিলে।সে সময় একটা বেশ গোলমাল,হৈচৈ শোনা গেলো!আমার ১৮বছর বয়সী ছেলে কৌতুহল নিয়ে ঝট করে উঠে,ব্যালকনিতে গিয়ে ঘটনা দেখা-জানার চেষ্টা করছে!আমি ঘরের ভেতর থেকেই উৎকর্ণ হয়ে শুনতে পেলাম,একটা করুণ কণ্ঠ কান্না মেশানো গলায় কাকুতি মিনতি করছে,
‘আমারে আর মাইরেন না!আমি চুরি করি নাই!ওরে বাবারে,মারে,আামারে ছাইড়া দ্যান!’
সাথে কিল-ঘুসি-চড়-থাপ্পড়ের শব্দও বোঝা যাচ্ছে!সম্মিলিত কণ্ঠের হট্টগোল থেকে কিছু টুকরো টুকরো কথাও উদ্ধার করা গেলো!
‘বারবার ঘুঘু তুমি খাইয়া যাও ধান!আইজকা ধরছি!মার বেটারে,মাইরা ফেলাট কইরা ফালা শালারে!চুরের বেটা চুর !দেখছস,পাক্কা চুর,মাইর খাইয়াও স্বীকার যায় না!ঐ ব্যাটা ক, কয়দিন আর এইহানে চুরি করছস?আইজকা তরে মাইরাই ফালামু।বাইর কর,বাইর কর,কি কি নিছস?’
বুঝলাম চোর ধরা পড়েছে।কিন্তু সে কিছুতেই ¯^xKvi করছে না।ডা.সাহেব(আমার ¯^vgx)‡K বললাম,
‘আরে,যাওনা তুমি?ওদের থামাও!মেরে ফেলবে নাকি ছেলেটাকে?’
এসময় আবার শোনা গেলো,‘অহনও ¯^xKvi যাসনা?হাড্ডি-গুড্ডি আস্তা রাখুমনা কইলাম!অই আবুইল্যা,জুতা মারস ক্যান?জুতার বেইজ্জত করতাসস!আরে, হালার শইল অইলো স্টীল!হায় হায়,দিলি ত আমার স্যান্ডেলের বারোটা বাজাইয়া!হালার কিছু আইলো না,স্যান্ডেল ছিড়া গেলো!’
চোরের গলা শোনা গেলো,‘হ,আমি চুরি Kiwm,¯^xKvi গেলাম,আর মাইরেন না আমারে!আইজ ২দিন কিছু খাই নাই,আমারে এট্টু পানি দ্যান গো!’
ছেলে ব্যালকনি থেকে দৌড়ে এলো।টেবিল থেকে কলা আর সমুচা তুলে নিয়ে বললো,‘মা, ও কিছু খায়নি,ওরা পানিও দিচ্ছে না!আমি এগুলো আর পানি দিয়ে আসি?’
আমার অতি সাবধানী ¯^vgx ছেলেকে বাধা দিলেন,‘যেভাবে মারছে,মরে গেলে থানা-পুলিশ হবে!বলবে,তোমার এই কলা,সমুচা খেয়ে মারা গেছে!এসব ধকল সামলাতে পারবো না,যেওনা তুমি!’
আমি আর সহ্য করতে পারলাম না!ইন্টারকমে কেয়ারটেকারকে বললাম,‘মার থামাও!দোষ করলে পুলিশে দাও!’
কেয়ারটেকার বললো,‘ম্যাডাম,এরে পুলিশে দিলে কাম হইবো না,পুলিশ ছাইড়া দিবো!মাইরের ওপরে ওষুধ নাই!’
বললাম,‘ঠিক আছে,এখন মার থামাও,আমরা দেখছি কী করা যায়!’
মার থামলো।খবর নিয়ে জানলাম,ওকে নীচে আন্ডারগ্রাউন্ড গ্যারেজে আটকে রাখা হয়েছে!কেয়ারটেকারকে জিজ্ঞেস করতেই ,সে রহস্যময় হাসি হেসে বললো,‘বান্ধাবান্ধির দরকার হয় নাই!ইমুন কাম করছি,কইলেও পলাইতে পারবো না!’
আ্যাপর্টমেন্টের কেউই এব্যাপারে মাথা ঘামালেন না!আমার ¯^vgxI না!যা করার দারোয়ান,কেয়ারটেকাররাই করবে!
মনটা খচখচ করতে লাগলো!রাতে প্লেটে ভাত-তরকারী আর পানির বোতল সহ,ছেলেকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে গেলাম!কোথাও কাউকে দেখা যাচ্ছেনা!একটা অস্পষ্ট ফোঁপানীর আওয়াজ লক্ষ্য করে এগোলাম।
একটা গাড়ির পেছনে ১৮-২০বছরের একটা ছেলে,দুই হাঁটুর ভেতর মুখ রেখে উবু হয়ে কাঁদছে!শিউরে উঠে চোখ ফিরিয়ে নিলাম!কেয়ারটেকারের হাসি আর কথার অর্থ এতোক্ষনে বুঝলাম!তার সব কাপড়-চোপড় কেড়ে নেয়া হয়েছে!ছেলেটি পুরোপুরি বিবস্ত্র!খাবার রেখে ছুটে ঘরে চলে এলাম!একটা লুঙ্গি আর সার্ট বের করে ছেলেকে পাঠালাম।
ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম,শীর্ণ-রুগ্ন ছেলেটি বাতাসের আগে ছুটে পালাচ্ছে!পরনে আমার দেয়া লুঙ্গিটা এক হাতে ধরে আছে,আরেক হাতে দলা পাকানো সার্টটি!মনে হচ্ছে কেউ বোধহয় ওর পেছনে ধাওয়া করছে ওগুলো ছিনিয়ে নেবে বলে!
ভাবলাম,দ্রৌপদীর বস্ত্র হরণের বীজ এখনও লুকিয়ে আছে আমাদেরই মাঝে!
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×