somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো তবে বন্ধু হই

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বন্ধু’ কথাটি শুনলেই মন আমার দোলা দিয়ে ওঠে। হৃদয় নেচে ওঠে তা দিন তা। বুক ধড়পড় করে। গা চমচম করে। গলা ছেড়ে গান গাইতে মন চায়। রবীন্দ্রনাথের ভাষায়, হৃদয় আমার নাচেরে...শরীরের গোটা সত্ত্বা জুড়ে শিহরণের, অনুভবের, পুলকের একটা ভিন্ন ঢেউ খেলে যায়। নীল আকাশের ভেলায় ডানা মেলে উড়তে ইচ্ছে করে। প্রজাপতির মত ফুলের বাগানে ঘুরে বেড়ায় আমার অবুঝ মন। প্রথমে আলোচনা করা যাক, বন্ধুত্বের ধরণ সম্পর্কে। কেমন হওয়া উচিত আমাদের বন্ধু। বন্ধুত্বের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। তবে এতটুকু বলা যায়, হৃদয়ের শত কথা হাজারও ব্যথা যার সাথে অকপটে বলা যায়। শেয়ার করা যায় ছোট ছোট সুখ-দুঃখের অনুভূতিগুলো। সুখের দিনে যে পাশে থাকে। বিপদ এলে যে আগলে রাখে বটবৃক্ষের মত। সাহস জোগায় বুকে। সান্তনা দেয় মনে। সেই তো বন্ধু। বন্ধু হয় বর্তমানের সহযোগী। আগামী দিনের পথচলার সাথী। প্রকৃত বন্ধু কখনো বিপদে তার বন্ধুকে ছেড়ে যায় না। যেতে পারে না। এটা বন্ধুত্বের ধর্ম নয়। সে শুধু দুধের মাছি হয় না। হয় শত সুখ-দুঃখের অংশিদার। সমব্যথী, সমমর্মী, সহযাত্রী যে জন সেতো আমার বন্ধুই। মাত্র একজন ভাল বন্ধুই পারে আমাদের এ জীবনকে বদলে দিতে। বদলে দেবার জন্য যথেষ্ট। আর একজন ভাল বন্ধু পাওয়া তো বড়ই ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ তাঁয়ালার বড় নেয়ামতও বটে। কথায় আছে, ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।’ অবশ্যই এ বন্ধু হতে হবে এমন বন্ধু যে, আপনাকে ছেড়ে কখনো যাবে না। কখনো আপনার বিপদ দেখলে সে গা বাঁচিয়ে চলবে না। চলার চিন্তাও করবে না। আপনার জন্য সে শত কষ্ট, শত জ্বালা, শত অপমান, নিরবেই সহ্য করবে। কেননা প্রকৃত বন্ধু বন্ধুর জন্য শত ঝুঁকি নিতেও কার্পণ্য করে না। তাই জীবনের জন্য চাই একজন ভাল বন্ধু। তাই চাই সৎ, পরিশুদ্ধ, পরোপকারী, চরিত্রবান, সাদা মনের একজন বন্ধু।
সুপ্রিয় পাঠক, একবার চিন্তা করে দেখুন এমন বন্ধু ক’জনেরই বা ভাগ্যে জোটে। যার ভাগ্যে জোটে সে অবশ্যই ভাগ্যবান। তার জীবন স্বার্থক। সোনা-রূপার মত মূল্যবান তার শরীর। তার মাথায় যেন শোভা পায় রাজমুকুট।
আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে লেগে আছে বন্ধুত্বের ছোঁয়া। লেগে আছে তার গন্ধ, তার স্পর্শ। বন্ধুত্বের রূপ, রস, গন্ধে, ফুলে, ফলে সুশোভিত আমাদের জীবন। বন্ধুত্বের নির্দিষ্ট কোনো বয়স নেই। সীমা ডিঙিয়ে পথ চলাই এর স্বভাব। ছোট-বড়, বয়সের ব্যবধান, বয়সের মিল যে কারো সাথেই বন্ধুত্ব হতে পারে। এক বন্ধুর সাথে আরেক বন্ধুর থাকে টক-ঝাল-মিষ্টি মিশ্রিত মধুর সম্পর্ক। অবশ্যই আমি এখানে নারী-পুরুষের বন্ধুত্বের কথা বলছি না। নারী-পুরুষে কখনো বন্ধুত্ব হয় না; যদি হয় তাহলে সেটা হয় প্রেম। অনেকে এ ক্ষেত্রে অনেক বড় বড় যুক্তি দাঁড় করাবেন, দাঁড় করাতে চেষ্টা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু রিপুর তাড়নাকে অস্বীকারই বা করব কেমন করে। বন্ধুত্ব এক পবিত্র সম্পর্কের নাম। নিঃস্বার্থ ভালবাসার নাম। রিপুর তাড়না এলে তো সে সম্পর্ক আর পবিত্র থাকে না। তা যে কোনো সময় যে কারো উপর সুনামির আঘাত হানতেই পারে। তাই নারী-পুরুষের বন্ধুত্ব না হওয়াই ভাল। তবে আমি আবারও বলছি তাদের ভেতর প্রেম হতে পারে। ইসলাম ধর্ম কিন্তু বিয়ের আগে প্রেম-ভালবাসার অনুমোদন করে না। স্বামী-স্ত্রীর কথা আলাদা। স্বামী-স্ত্রীতে প্রেম যে রকম হতে পারে সে রকম বন্ধুত্বও হতে পারে।
সাধারণত বয়ঃসন্ধি কালে মানুষের জীবনে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় ছেলে-মেয়েদের শরীর লাউ গাছের মত লকলকিয়ে বাড়তে থাকে। তাদের গলার স্বর পরিবর্তন হয়। সে অভিভাবকের শাসন মানতে চায় না। বড়দেরকে সম্মান করে না। সে হয় কিছুটা খেপাটে, কিছুটা ডানপিঠে, কিছুটা দুরন্ত স্বভাবের। চোখ রাঙানিকে সে ভয় পায় না। এটা হল যৌবনের ধর্ম। অন্যায় দেখলে তারা প্রতিরোধ করে। বিপদ জেনেও সে ঝাঁপিয়ে পড়ে আগুনে। সে হয় নির্যাতিতের সহায়। এ বয়সের ছেলে-মেয়েরা সহজে পরাজয় মানে না। তবে তারা ভালবাসার কাঙাল। ভালবাসার জন্য সে উন্মুখ হয়ে থাকে। একটু ভালবাসার জন্য সে চৈত্রের জমিনের মত হা করে থাকে। একমাত্র ভালবাসার কাছেই সে বশ্যতা স্বীকার করে।
বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদেরকে অনেকেই বন্ধু হওয়ার জন্য আহ্বান জানায়। অনেক দিক থেকে তাদেরকে অপার করা হয়। অনেক মতবাদ তাদেরকে ভোগবাদী জীবনের দিকে আহ্বান জানায়। সুন্দরী নারীরা আহ্বান জানায় প্রেম করতে। এসবের উপকরণ, হিসেবে ব্যবহার করা হয়, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ই-মেইল। একথা স্পষ্টভাবে বলতে হয় যে, একজন মানুষকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। না হয় যেনতেন লোকের সাথে বন্ধুত্ব করলে জীবন চলার পথে গভীর সংকটের মুখোমুখি হতে হবে। একজন খারাপ বন্ধু এ জীবনের জন্য যেমন বিড়ম্বনা আর অপমানের কারণ তেমন পরকালের জীবনেও তাকে এ বন্ধুর জন্য দোযখের অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হবে।
বর্তমানে একটি কথা প্রচলিত, বন্ধু ছাড়া জীবনই অচল। আমি এটা বিশ্বাস করি না। আমি বলব অন্য কথা। একজন ভাল বন্ধু জীবনের জন্য অপরিহার্য। শুধু শুধু গন্ডায় গন্ডায় বন্ধু করে ক্ষতি ছাড়া কোনোই লাভ নেই। তাই বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বণ করা প্রয়োজন। কারণ, একজন ভাল বন্ধুই পারে জীবনকে আমূল পরিবর্তন করে দিতে। জীবন চলার পথে একশত খারাপ বন্ধুর চেয়ে একজন ভাল বন্ধু উত্তম। সে হয় আপনার প্রকৃত সুখ-দুঃখের সাথী। আপনার মর্ম সে বুঝতে পারবে। আপনি মুখ হা করলেই সে বুঝে নিতে পারবে আপনি কি বলতে বা বুঝাতে চেয়েছেন। আপনাকে সঠিক কথা, সঠিক পরামর্শ দেবে সে জন সে হল আপনারই বন্ধু। যে আপনাকে নিয়ে ভাববে। আপনাকে সময় দিবে। আপনার কাজকে নিজের কাজের মত মনে করে সুচারুভাবে সম্পন্ন করবে। আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করবে। আপনার পছন্দকে নিজের মত করে পছন্দ করবে। আপনার জন্য হাসি মুখে সব কষ্ট সহ্য করবে।
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি আমাদেরকে বিচক্ষণতারও পরিচয় দিতে হবে। এ প্রসঙ্গে ইমাম গাজ্জালী (রহ:) বলেছেন, ‘এমন লোকের সাথে বন্ধুত্ব করো যার মধ্যে পাঁচটি গুণ রয়েছে। এক. বুদ্ধিমত্তা, দুই. সৎ-স্বভাব, তিন. পাপাচারী না হওয়া, চার. বিদয়াতি না হওয়া, পাঁচ. দুনিয়াসক্ত না হওয়া।’
এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর একটি বাণী স্বরণ করা যেতে পারে। তিনি বলেন, ‘মানুষ তার অন্তরঙ্গ বন্ধুর রীতিনীতি ও আদর্শের অনুসারী হয়ে থাকে। অতএব প্রত্যেকেরই লক্ষ্য করা দরকার সে কাকে, কেমন মানুষকে বন্ধুরূপে গ্রহণ করেছে।’
বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আরো যা প্রযোজ্য, তা হল-এক. বন্ধুর প্রতি বিশ্বাস রাখবে, দুই. সন্দেহ করবে না, তিন. রাগ করবে না, চার. কখনো বন্ধুর সাথে মিথ্যা বলবে না, পাঁচ. বন্ধুর প্রতি নির্ভরতা থাকা, ছয়. বন্ধুকে কখনো ঠকাবে না, সাত. বন্ধুর জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে, আট. বন্ধুর মনের কথা বুঝতে চেষ্টা করবে, নয়. বন্ধুর ছোট খাট চাওয়া গুলোকেও গুরুত্ব সহকারে পূরণ করবে, দশ. ভাল কাজে উৎসাহ দেবে, এগার. খারাপ কাজে বাধা দেবে, বারো. জীবনের ক্লান্তিলগ্নে পরামর্শ দেবে, তেরো. নিজের জন্য যা পছন্দ করবে বন্ধুর জন্যও তা পছন্দ করবে তবে ছাপিয়ে দেবে না, চৌদ্দ. মাদকাসক্ত না হওয়া।
পরিশেষে, আমাদের জীবনে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। জীবনে একজন ভাল বন্ধু অবশ্যই প্রয়োজন। যে শোনাবে আশার বাণী। আমরা শত জ্বালা, শত অপমান, শত দুঃখ নিয়েও যার কাছে ঠাঁই নিতে পারবো। একটু সম্মানজনক জায়গা পাবো। যার কাছে পাবো নিরাপদ আশ্রয়। সে হলো আমার, আপনার, আমাদের বন্ধু। একজন বন্ধুর কাছে বন্ধুর চাহিদা, মর্যাদা, গুরুত্ব কখনো কমে না। বন্ধুত্ব কখনো পুরাতন হয়না। তাই একজন ভাল বন্ধু জীবনের শ্রেষ্ঠ এক সম্পদ। একে সম্পদের মতই রক্ষণাবেক্ষণ করা আমাদের কর্তব্য। তাই আসুন, ভাল বন্ধু নির্বাচনের মাধ্যম আমাদের জীবনকে বর্ণিল, রঙিণ, বৈচিত্রময় এবং স্বার্থকময় করে তুলি। বন্ধুত্বের ছোঁয়ায় পবিত্র হোক আমাদের জীবন। জয় হোক বন্ধুত্বের, জয় হোক ভালবাসার। বন্ধুত্বের আলোয় আলোকিত হোক আমাদের হৃদয়ের উঠোন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×