somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুশ্চিন্তামুক্ত থাকতে করণীয়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুশ্চিন্তা মারাত্নক এক ব্যাধী। যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। ঘুণপোকার মতো কুরে কুরে খায় মানুষকে। তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য দুশ্চিন্তামুক্ত জীবন যাপনের করার বিকল্প নেই। নিচে দুশ্চিন্তামুক্ত জীবন যাপনের কিছু টিপস্ দেওয়া হলো:

১. ইতিবাচক চিন্তা করা: নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক চিন্তা অনেক ভালো। মনে রাখবেন ইতিবাচক চিন্তা মানুষকে দুশ্চিন্তামুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। নেতিবাচক চিন্তা মানুষের অস্থিরতাই কেবল বাড়িয়ে দেয়। কিছু মানুষের স্বভাবই এমন যে, সর্বদা অপর মানুষ সম্পর্কে নেতিবাচক ভাবনা ভেবে সময় নষ্ট করে। বোকারাই কেবল এ কাজ করে থাকে। বুদ্ধিমানরা নিজেকে নিয়ে চিন্তা করে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কারণ, এটা তারা ভালোভাবে বুঝে যে, অপর সম্পর্কে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করা মানে নিজের জীবনেরই সময় নষ্ট করা। এতে নিজেরই তি হয় বেশি। লাভের পাল্লা হালকাই থেকে যায়।

২. আল্লাহর উপর ভরসা করা: মহান প্রভূ আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের যাবতীয় বিষয় সম্পর্কে খবর রাখেন। তিনি হলেন সূèদর্শী, সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। সকল ধরণের বিপদ মুসিবত তার কাছ থেকেই আসে। তাই যে কোনো বিপদে ধৈর্যহারা না হয়ে ধৈর্যধারণ করাই হবে ভালো মানুষের কাজ। বিপদ দিয়ে আল্লাহ তাঁর বান্দাদের পরীা করেন মাত্র। যিনি বিপদ দেন তিনিই একমাত্র বিপদ থেকে মুক্তি দিতে পারেন। তাই আমাদের যাবতীয় সমস্যার কথা তার কাছেই বলতে হবে। তারই উপর ভরসা করতে হবে।

৩. ইবাদতের প্রতি মনোযোগী হওয়া: দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়বে যে ব্যক্তির কোনো দুঃশ্চিন্তা থাকতে পারে না। মনে রাখবেন পাপই মানুষের ধ্বংস এবং দুশ্চিন্তার মূল কারণ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষের পাপ মুছে যায়। মানুষ এমন পরিচ্ছন্ন হয়ে যায় যে, কোনো মানুষ দৈনিক পাঁচবার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না। শুধু নামাজে রুকু সিজদা দিলে শুধু হবে না। পরিপূর্ণভাবে নিজেকে প্রতিপালকের প্রতি আতœসমর্পন করতে হবে। কেবল তাহলেই তার মনে প্রশান্তি নেমে আসবে।

৪. ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা: জ্ঞানীরা একটা কথা বলেছেন যে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আসলেই ঠিক কোনো ভালো মানুষ যদি কোনো খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করে চলাফেরা করে তাহলে তার মধ্য থেকে কিছু খারাপ গুণ অথবা অভ্যাস মনের অজান্তেই তার ভেতর প্রবেশ করবে। অনেকে বলে থাকেন আপনি ভালো তো জগৎ ভালো। আসলে কথাটা পুরোপুরি ঠিক না। কারণ, পরিবেশের প্রভাব খুব কম মানুষই এড়িয়ে যেতে পারে।

৫. বেশি বেশি কুরআন তেলাওয়াত করা: একমাত্র আল্লাহই আমাদের প্রকৃত বন্ধু। বিপদের সময় সাহায্যকারী। শয়তান আমাদের প্রকাশ্য শত্র“। সে মনের ভেতর নানাবিধ খারাপ চিন্তা উদয় করে মানুষের মনকে অস্থির করে তোলে। যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি পায়। আর বেশি বেশি কোরআন তেলাওয়াতকারী শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে।
৬. প্রতিদিনের কাজ প্রতিদিন করা: বেঁচে থাকার জন্য আমাদের প্রতিদিন কাজ কিছু কাজ করতে হয়। দূরদর্শী মানুষরাই প্রতিদিনের কাজ প্রতিদিন করে। অলস মানুষরাই আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দেয়। এ রকম করলে অনেক কাজ জমে যায়। এক সময় সকল কাজ একসাথে করতে গেলে তার মাথায় কোনো কিছু কাছ করবে না। কথায় আছে কালকে কালে খায়। অলস প্রকৃতির লোকেরা জীবনে উন্নতি করতে পারে না।

৭. সার্বণিক দোয়া ও জিকির করা: পবিত্র কুরআনে মানুষের মন স্থির হওয়ার উপায় সম্পর্কে বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহর স্বরণই মানুষের মন শান্ত হতে পারে। তাই বেশি বেশি আল্লাহকে স্বরণ করা উচিত। মানে আল্লাহর জিকির করা উচিত। যেমন সুবহানাল্লাহে ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।



সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×